ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • ‘অনলাইন শিক্ষা সংবাদ’-এর প্রতিবেদনকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি, প্রতিবাদ জানালেন মামুন ‘অনলাইন শিক্ষা সংবাদ’-এর প্রতিবেদনকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি, প্রতিবাদ জানালেন মামুন হামলায় আহত ঢাকা কলেজ শিবিরের নেতাকর্মীদের দেখতে হাসপাতালে জামায়াত আমির পরীক্ষায় অংশ না নিয়েও পাশ, ফলাফল প্রকাশে চরম অসঙ্গতির অভিযোগ ঢাকা কলেজে দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনের ফল উৎসব অনুষ্ঠিত ছাত্রদলের বহিষ্কৃত নেতা রাশেদুল আমিনের উদ্যোগে ফলচক্র অনুষ্ঠিত ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ঢাকা কলেজে ভর্তি বিজ্ঞপ্তি সংশোধনের দাবিতে ডিসিইউ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ঢাকা কলেজের সাবেক ছাত্রদল নেতা রিয়াজ ‘জুলাইয়ের গ্রাফিতি অংকনে পুলিশ কেন বাধা দেয়’
    • ক্যাম্পাস
    • ঢাকা কলেজ রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশনের সভাপতি রাহাদ সম্পাদক রাব্বিল 

    ঢাকা কলেজ রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশনের সভাপতি রাহাদ সম্পাদক রাব্বিল 

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    ঢাকা কলেজ রাষ্ট্রবিজ্ঞান অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন রাহাদ মোল্লা ও সাধারণ সম্পাদক রাব্বিল হোসেন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ২টা পর্যন্ত ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটারের ৫৫. ৪৫ শতাংশ ভোট দিয়েছেন।

    সভাপতি রাহাদ মোল্লা (২০১৯-২০) শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ৫০ নম্বর ব্যালটে প্রতিদ্বন্দ্বিতা করে ১৮৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইফুল ইসলাম সাইফ। সাধারণ সম্পাদক রাব্বিল হোসেন (২০২০-২১) শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ১৬ নম্বর ব্যালটে ১৫৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। 

    অন্যান্য সম্পাদক বৃন্দ, সাংগঠনিক সম্পাদক ফেরদাউস হোসেন,দপ্তর সম্পাদক মোঃ শাহীন মাহমুদ, অর্থ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইমতিয়াজ ইসলাম, ছাত্রকল্যাণ সম্পাদক আবু হুরায়রা, ক্যারিয়ার ডেভলপমেন্ট সম্পাদক এইচ এম মোস্তাফিজুর রহমান,শিক্ষা ও গবেষণা সম্পাদক মোঃ বায়েজিদ হোসাইন,সাংস্কৃতিক সম্পাদক মোঃ সুলতান,ক্রিড়া সম্পাদক মোঃ মেহেদী হাসান, সামাজিক ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ রাকিবুল হাসান এবং কার্যনির্বাহী সামিউল কাইফ নিবির।

    নির্বাচনটির ১৩ পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৩৪ জন। এর মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে ৪ জন করে, অর্থ সম্পাদক পদে ৩, প্রচার ও প্রকাশনা সম্পাদকে ৪, ছাত্রকল্যাণ সম্পাদকে ২, ক্যারিয়ার ডেভলপমেন্ট সম্পাদকে ৩, শিক্ষা গবেষণা ও  সাংস্কৃতিক সম্পাদক পদে ৩ জন , ক্রিড়া ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদকে ৪ এবং কার্যনির্বাহী সদস্য পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেছে।


      প্রতিদিনের ক্যাম্পাস/ ওডি