ঢাকা বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • হামলায় আহত ঢাকা কলেজ শিবিরের নেতাকর্মীদের দেখতে হাসপাতালে জামায়াত আমির পরীক্ষায় অংশ না নিয়েও পাশ, ফলাফল প্রকাশে চরম অসঙ্গতির অভিযোগ ঢাকা কলেজে দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনের ফল উৎসব অনুষ্ঠিত ছাত্রদলের বহিষ্কৃত নেতা রাশেদুল আমিনের উদ্যোগে ফলচক্র অনুষ্ঠিত ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ঢাকা কলেজে ভর্তি বিজ্ঞপ্তি সংশোধনের দাবিতে ডিসিইউ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ঢাকা কলেজের সাবেক ছাত্রদল নেতা রিয়াজ ‘জুলাইয়ের গ্রাফিতি অংকনে পুলিশ কেন বাধা দেয়’ ঢাকা কলেজ রোভার স্কাউটের প্রধান লিডার হলেন শোভন জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রাবি ছাত্রদলের লিফলেট বিতরণ
    • শিক্ষা
    • মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য ড. আব্দুর রব

    মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য ড. আব্দুর রব

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'
    ছবি:সংগ্রহীত

    বেসরকারি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এমআইউ) উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান।

    বৃহস্পতিবার (৩১ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়। এতে সই করেন সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ।

    প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ৩১(১) অনুযায়ী ড. মোহাম্মদ আব্দুর রবকে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলো।

    অধ্যাপক ড. আব্দুর রব মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এবার তিনি চার বছরের জন্য উপাচার্যের পূর্ণ দায়িত্বে পেলেন।