ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • পরীক্ষায় অংশ না নিয়েও পাশ, ফলাফল প্রকাশে চরম অসঙ্গতির অভিযোগ ঢাকা কলেজে দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনের ফল উৎসব অনুষ্ঠিত ছাত্রদলের বহিষ্কৃত নেতা রাশেদুল আমিনের উদ্যোগে ফলচক্র অনুষ্ঠিত ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ঢাকা কলেজে ভর্তি বিজ্ঞপ্তি সংশোধনের দাবিতে ডিসিইউ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ঢাকা কলেজের সাবেক ছাত্রদল নেতা রিয়াজ ‘জুলাইয়ের গ্রাফিতি অংকনে পুলিশ কেন বাধা দেয়’ ঢাকা কলেজ রোভার স্কাউটের প্রধান লিডার হলেন শোভন জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রাবি ছাত্রদলের লিফলেট বিতরণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা
    • ক্যাম্পাস
    • আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা কলেজ ছাত্রশিবিরের দোয়া মাহফিল 

    আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা কলেজ ছাত্রশিবিরের দোয়া মাহফিল 

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রঃ) এর ২য় শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা কলেজ শাখা। বুধবার (১৩ আগস্ট) বাদ আসর ঢাকা কলেজের কেন্দ্রীয় মসজিদে ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার সভাপতি মোস্তাকিম আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারী আঃ রহমান আফনানের সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এসময় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মো: আমিরুল ইসলাম বলেন, আল্লামা দেলোয়ার হোসাইন সাইদী সব সময় ইসলামের জন্য কাজ করেছেন। শুধু মাত্র ইসলামী আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফাঁসনো হয়েছিল। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী বর্তমান সময়ে ওয়াজ মাহফিলের ধারা পরিবর্তন করে দিয়েছিলেন। অতীতে মাহফিল অর্থই ছিল কেচ্ছা কাহিনী। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী সেই কেচ্ছা কাহিনীর  পরিবর্তন ঘটিয়ে কুরআন ও হাদীসের আলোকে তাফসির করতেন। তিনি কুরআন দিয়ে আল্লাহর সৃষ্টি এমনভাবে বিশ্লেষণ করতেন যা সবার মনোজগত আকর্ষণ করতো। এটা তার বক্তব্যের অনন্য একটা গুন ছিল। তার রেখে যাওয়া দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন আমরা চালিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। 

    তিনি আরও বলেন, আর দুনিয়ার জীবন তো খেলাধুলা ও তামাশা ছাড়া কিছুই না। তাই সবসময় আমরা আখিরাতের কথা চিন্তা এবং মৃত্যুর কথা স্মরণ করবো। আমরা আল্লামা দেলোয়ার হোসাইন সাইদীর জন্য দোয়া করি আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাত দান করেন।

    এছাড়াও ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখার সভাপতি মোস্তাকিম আহমেদ বলেন, মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদী সাহেব এমন একজন আলেম ছিলেন যাকে সকল শ্রেণির মানুষ পছন্দ করত ও ভালোবাসতো। যার কোন আলোচনা নিয়ে সমালোচনা করার সুযোগ ছিল না। এর কারণ তিনি কুরআন ও হাদীস দিয়ে কথা বলতেন। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী আমাদের প্রেরণার বাতিঘর। আমরা সকলেই তার জন্য দোয়া করবো আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে।


    প্রতিদিনের ক্যাম্পাস/ ওডি