ঢাকা রবিবার, ২৬ জুলাই ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • পরীক্ষায় অংশ না নিয়েও পাশ, ফলাফল প্রকাশে চরম অসঙ্গতির অভিযোগ ঢাকা কলেজে দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনের ফল উৎসব অনুষ্ঠিত ছাত্রদলের বহিষ্কৃত নেতা রাশেদুল আমিনের উদ্যোগে ফলচক্র অনুষ্ঠিত ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ঢাকা কলেজে ভর্তি বিজ্ঞপ্তি সংশোধনের দাবিতে ডিসিইউ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ঢাকা কলেজের সাবেক ছাত্রদল নেতা রিয়াজ ‘জুলাইয়ের গ্রাফিতি অংকনে পুলিশ কেন বাধা দেয়’ ঢাকা কলেজ রোভার স্কাউটের প্রধান লিডার হলেন শোভন জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রাবি ছাত্রদলের লিফলেট বিতরণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা
    • ক্যাম্পাস
    • ঢাকেবিতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের পাশে ঢাকা কলেজস্হ দিনাজপুর  ছাত্রকল্যাণ পরিষদ  

    ঢাকেবিতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের পাশে ঢাকা কলেজস্হ দিনাজপুর  ছাত্রকল্যাণ পরিষদ  

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়তে (ঢাকেবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য  বিনামূল্য পানি,কলম,স্যালাইন বিতারণ এবং তথ্য সহায়তা, মোবাইল, ব্যাগ এবং মানিব্যাগ গচ্ছিত রাখাসহ  বিভিন্ন সহযোগিতামূলক কাজ করছে ঢাকা কলেজস্হ  দিনাজপুর  জেলা ছাত্র কল্যাণ পরিষদ।

    দিনাজপুর  জেলার ঢাকা কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের উদ্যোগে গড়ে ওঠা এ সংগঠন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের সার্বক্ষণিক সেবা দিয়ে আসছে। ঢাকা কলেজের  প্রধান ফটকে জেলার শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে এই সহায়তা ও সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে দূর দূরান্ত থেকে আসা হাজারো ভর্তি পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এক অনন্য নজির গড়ে তুলেছেন তারা।

    ঢাকা কলেজস্হ দিনাজপুর  জেলা ছাত্র কল্যাণ পরিষদ প্রতিবারের ন্যায় এবারও তথ্য সহয়তা কেন্দ্র স্থাপন করেছে।যেখান থেকে ভর্তিচ্ছুদের পরীক্ষা কেন্দ্র সম্পর্কে অবগত করার পাশাপাশি তাদের সাথে থাকা ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র পরীক্ষা চলাকালীন সময়ে বিনামূল্যে নিজেদের তত্ত্বাবধানে রাখা হয়।

    ঢাকা কলেজস্হ দিনাজপুর  জেলা ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টা (১৭-১৮) সেশনের শিক্ষার্থী  মো:স্বাধীন সরকার বলেন, “ দিনাজপুর  থেকে আগত শিক্ষার্থীদের সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করছে ঢাকা কলেজস্হ দিনাজপুর  জেলা ছাত্র  পরিষদ। প্রতিবছরের ন্যায় এবারও আমরা আগত শিক্ষার্থীদের হলে থাকার ব্যবস্থা, কেন্দ্রে নিয়ে যাওয়া, ব্যাগ রাখাসহ বিনামূল্যে পানি,কলম এবং স্যালাইন বিতারন সহ  যাবতীয় সহযোগিতা করছি।”

    এ সময় উপস্থিত ছিলেন হেল্প সেন্টারে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা: সাইফুল আলম বাদশা,রেজা ইএনটি হসপিটালের চেয়ারম্যান এবং নাক, কান গলা রোগে বিশেষজ্ঞ এবং এন্ডোস্কোপিক ও মাইক্রোস্কোপিক সার্জন ডা: আবু রেজা এম,এ চৌধুরী,  ছাত্রনেতা মোজাম্মেল হক, উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ স্বাধীন সরকার, উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক সুজন এবং ফাহিমসহ দিনাজপুর জেলা ছাত্র কল্যাণের সকল শিক্ষার্থীরা। 


    প্রতিদিনের ক্যাম্পাস/ ওডি