ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • পরীক্ষায় অংশ না নিয়েও পাশ, ফলাফল প্রকাশে চরম অসঙ্গতির অভিযোগ ঢাকা কলেজে দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনের ফল উৎসব অনুষ্ঠিত ছাত্রদলের বহিষ্কৃত নেতা রাশেদুল আমিনের উদ্যোগে ফলচক্র অনুষ্ঠিত ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ঢাকা কলেজে ভর্তি বিজ্ঞপ্তি সংশোধনের দাবিতে ডিসিইউ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ঢাকা কলেজের সাবেক ছাত্রদল নেতা রিয়াজ ‘জুলাইয়ের গ্রাফিতি অংকনে পুলিশ কেন বাধা দেয়’ ঢাকা কলেজ রোভার স্কাউটের প্রধান লিডার হলেন শোভন জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রাবি ছাত্রদলের লিফলেট বিতরণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা
    • ক্যাম্পাস
    • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ ঢাকা কলেজ ছাত্রশিবিরের 

    সীরাতুন্নবী (সা.) উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ ঢাকা কলেজ ছাত্রশিবিরের 

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    সীরাতুন্নবী (সা.) উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখা। রবিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর ধানমণ্ডি এলাকায় প্রায় শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।  

    আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, সিরাতুন্নবী (সাঃ)-এর প্রকৃত শিক্ষা কেবল আলোচনাসভায় নয়, মানুষের কল্যাণে কাজ করার মাধ্যমে বাস্তবায়িত হয়। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন। 

    বাংলাদেশ ইসলামী শিবির ঢাকা কলেজ শাখার দপ্তর সম্পাদক সাইমুন ইসলাম সানি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনাদর্শ মানুষের কল্যাণে কাজ করার শিক্ষা দেয়। তার সেই আদর্শকে ধারণ করেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সিরাতুন্নবী (সাঃ)-এর মাহাত্ম্য কেবল অনুষ্ঠান বা আলোচনা নয়, বরং মানব কল্যাণে কাজ করার মধ্য দিয়েই প্রতিফলিত হওয়া উচিত। রাসুল (সাঃ) এর জীবনাদর্শ আমাদের জন্য ত্যাগ, ভালোবাসা ও মানবসেবার শিক্ষা বহন করে। আমরা চাই, এই শিক্ষা সমাজে ছড়িয়ে দিতে। তাই ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি চালিয়ে যাব ইনশাআল্লাহ ।


    প্রতিদিনের ক্যাম্পাস/ ওডি