ঢাকা মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • টিচার্স ট্রেনিং কলেজে ছাত্রদলের অবৈধভাবে হল দখল, চলছে মাদকদ্রব্য সেবন ও বিক্রির কারবারও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মিছিলে বাধা, সাইন্সল্যাব মোড়ে উত্তপ্ত পরিস্থিতি আইসিসি টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতিতে সমবেদনা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান আসমানেই ফয়সালা, তারেকই আগামীর প্রধানমন্ত্রী তালতলীতে ধানের শীষের সভায় আমান উল্লাহ আমান ঢাকা-১৭ আসনে ভোটের সমীকরণ বদলাচ্ছে জরিপে বিএনপি-জামায়াত মুখোমুখি জামায়াত ইসলামীর পলিসি ডিবেট নিয়ে যা বলল বিএনপি মিরপুরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনী মিছিল নির্বাচন থেকে সরে দাড়ালেন গণঅধিকার পরিষদের নুর ইনকিলাব মঞ্চের জাবেরসহ আহত ৪০ এক নজরে গণভোট; 'হ্যাঁ' নাকি 'না'
    • সারাদেশ
    • চট্টগ্রাম-১৫ আসনে নাজমুল মোস্তফাকে শোকজ, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

    চট্টগ্রাম-১৫ আসনে নাজমুল মোস্তফাকে শোকজ, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'
    চট্টগ্রাম-১৫ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী নাজমুল মোস্তফা আমিন

    প্রতিদিনের ক্যাম্পাস ডেস্ক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপি নেতা নাজমুল মোস্তফা আমিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ইলেক্টোরাল এনকোয়ারি ও এডজুডিকেশন কমিটি।

     

    সোমবার (১২ জানুয়ারি) কমিটির চেয়ারম্যান, যুগ্ম জেলা ও দায়রা জজ রূপন কুমার দাশ স্বাক্ষরিত নোটিশে নাজমুল মোস্তফা আমিনকে শোকজ করা হয়।

     

    নোটিশে বলা হয়েছে, ১১ জানুয়ারি (রোববার) প্রতীক বরাদ্দের আগে আধুনগর ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে ধানের শীষ প্রতীকের পক্ষে তিনি প্রকাশ্যে ভোট চেয়েছেন। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও আকারে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

     

    ইলেক্টোরাল কমিটি জানিয়েছে, ভোট গ্রহণের তারিখের তিন সপ্তাহ আগে এমন কাজ করা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর পরিপন্থি এবং নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।

     

    নোটিশে আগামী ১৪ জানুয়ারি সকাল ১০টায় সাতকানিয়া চৌকি আদালতে সশরীরে হাজির হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য নাজমুল মোস্তফাকে নির্দেশ দেওয়া হয়েছে।

     

     

     

    প্রতিদিনের ক্যাম্পাস //এএস