ঢাকা বুধবার, ০৪ মার্চ ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • ক্যাম্পাস
  • অধ্যাদেশের দাবিতে ব্লকেড কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা সাত কলেজ শিক্ষার্থীদের

অধ্যাদেশের দাবিতে ব্লকেড কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা সাত কলেজ শিক্ষার্থীদের

'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

ঢাকা কলেজ প্রতিনিধি : প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের দাবিতে ব্লকেড কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সাত কলেজ শিক্ষার্থীরা। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকাল ৫টা ৪৫ মিনিটের দিকে সাত কলেজ রূপান্তর আন্দোলনের অন্যতম প্রতিনিধি নাঈম হাওলাদার এ ঘোষণা দেন। 

 

তিনি বলেন, আমরা যখন শিক্ষা ভবন ঘেরাও করছিলাম, তখন শিক্ষা উপদেষ্টা আমাদের আশ্বাস দিয়েছেন ১৫ জানুয়ারির মধ্যে অধ্যাদেশ জারি করা হবে। কিন্তু দুঃখের বিষয়, তারা তাদের কথা রাখেনি। আমরা আবারও আগামীকাল সায়েন্সল্যাব, টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার মোড় অনির্দিষ্টকালের জন্য ব্লকেট কর্মসূচি পালন করা হবে। আমরা আশা করি, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ নিয়ে রাষ্ট্র আমাদের চূড়ান্ত সমাধান দেবে। 

 

এরপর আন্দোলন টিমের আরেক প্রতিনিধি আব্দুল্লাহ আল ফাহাদ বলেন, আগামীকাল রাজধানী তিনটি পয়েন্ট অবরোধ করা হবে। তারপরও যদি সরকার আমাদের দাবির প্রতি সুদৃষ্টি না দেয়, তাহলে পরবর্তী সপ্তাহ থেকে আমাদের আন্দোলন 'অসহযোগ আন্দোলন' পরিণত হবে। সাত কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের নিয়ে আমরা ঢাকার বুকে জনস্রোতের মাধ্যমে আমাদের দাবি আদায় করে নেব। তাই সরকারকে আমরা বলব আমাদের মুক্তি দিন। 

 

এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে অধ্যাদেশ জারির এক দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল মোড় ও তাতীবাজার মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এরপর প্রায় ৮ ঘণ্টা পর নতুন কর্মসূচি দিয়ে সায়েন্সল্যাব ব্লকেড স্থগিত করেন আন্দোলনকারীরা।

 

উল্লেখ্য, সরকারি সাত কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমীর কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।

 

 

 

প্রতিদিনের ক্যাম্পাস //এএস