ঢাকা মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • ঢাকা কলেজ শিক্ষার্থীদের মিছিলে বাধা, সাইন্সল্যাব মোড়ে উত্তপ্ত পরিস্থিতি আইসিসি টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতিতে সমবেদনা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান আসমানেই ফয়সালা, তারেকই আগামীর প্রধানমন্ত্রী তালতলীতে ধানের শীষের সভায় আমান উল্লাহ আমান ঢাকা-১৭ আসনে ভোটের সমীকরণ বদলাচ্ছে জরিপে বিএনপি-জামায়াত মুখোমুখি জামায়াত ইসলামীর পলিসি ডিবেট নিয়ে যা বলল বিএনপি মিরপুরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনী মিছিল নির্বাচন থেকে সরে দাড়ালেন গণঅধিকার পরিষদের নুর ইনকিলাব মঞ্চের জাবেরসহ আহত ৪০ এক নজরে গণভোট; 'হ্যাঁ' নাকি 'না' ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে যোগ দিয়েছেন তারেক রহমান
    • শিক্ষা
    • ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারিতে আর কত সময় লাগবে যা জানা গেল

    ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারিতে আর কত সময় লাগবে যা জানা গেল

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'
    ছবি: সংগৃহীত

    নিজস্ব প্রতিবেদক : প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের জন্য অধ্যাদেশ জারি করতে অন্তত এক মাস সময় লাগবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ) মো. শাহজাহান মিয়া। বুধবার (১৪ জানুয়ারি) সাত কলেজের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষাপটে তিনি এ কথা জানান।

     

     

    মো. শাহজাহান মিয়া বলেন, সাত কলেজ শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাবিত অধ্যাদেশের খসড়া পাঠানো হয়েছে। সেখান থেকে এটি আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগে যাবে। ওই বিভাগে অনুমোদনের পর বিষয়টি উপদেষ্টা পরিষদের চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। পুরো প্রক্রিয়া শেষ করতে অন্তত এক মাস সময়ের প্রয়োজন হবে বলে জানান তিনি।

     

     

    তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের দাবির প্রতি আমরা আন্তরিক। তবে সবকিছু নিয়ম অনুযায়ী করতে হবে। আমরা চাইলেও দুই-তিন দিনের মধ্যে অধ্যাদেশ জারি করতে পারব না।’

     

     

    এদিকে অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।এই সময় বিশ্ববিদ্যালয় আন্দোলন টিমের প্রতিনিধি আব্দুল্লাহ আল ফাহাদ বলেন, আগামীকাল রাজধানী তিনটি পয়েন্ট অবরোধ করা হবে। তারপরও যদি সরকার আমাদের দাবির প্রতি সুদৃষ্টি না দেয়, তাহলে পরবর্তী সপ্তাহ থেকে আমাদের আন্দোলন 'অসহযোগ আন্দোলন' পরিণত হবে। সাত কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের নিয়ে আমরা ঢাকার বুকে জনস্রোতের মাধ্যমে আমাদের দাবি আদায় করে নেব। তাই সরকারকে আমরা বলব আমাদের মুক্তি দিন।

     

     

    এর আগে বুধবার দুপুর ১২টার পর থেকে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির এক দফা দাবিতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবরোধ কর্মসূচি পালন করেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে কয়েকটি এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে এবং রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

     

     

     

    প্রতিদিনের ক্যাম্পাস //এএস