ঢাকা মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • হামলায় আহত ঢাকা কলেজ শিবিরের নেতাকর্মীদের দেখতে হাসপাতালে জামায়াত আমির পরীক্ষায় অংশ না নিয়েও পাশ, ফলাফল প্রকাশে চরম অসঙ্গতির অভিযোগ ঢাকা কলেজে দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনের ফল উৎসব অনুষ্ঠিত ছাত্রদলের বহিষ্কৃত নেতা রাশেদুল আমিনের উদ্যোগে ফলচক্র অনুষ্ঠিত ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ঢাকা কলেজে ভর্তি বিজ্ঞপ্তি সংশোধনের দাবিতে ডিসিইউ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ঢাকা কলেজের সাবেক ছাত্রদল নেতা রিয়াজ ‘জুলাইয়ের গ্রাফিতি অংকনে পুলিশ কেন বাধা দেয়’ ঢাকা কলেজ রোভার স্কাউটের প্রধান লিডার হলেন শোভন জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রাবি ছাত্রদলের লিফলেট বিতরণ
    • ক্যাম্পাস
    • লড়াই-সংগ্রামে, সমাজ পরিবর্তনে ঢাকা কলেজের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে: শিবির সেক্রেটারি

    লড়াই-সংগ্রামে, সমাজ পরিবর্তনে ঢাকা কলেজের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে: শিবির সেক্রেটারি

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    নিজস্ব প্রতিবেদক: দেশের যেকোন লড়াই-সংগ্রামে, সমাজ পরিবর্তনে ঢাকা কলেজের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিগবাতুল্লাহ সিগবা। 

     

    রবিবার (৮ মার্চ) ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত 'ইয়াওমে বদর: ইফতার ও প্রেরণা ' শীর্ষক ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

     

    সিগবাতুল্লাহ সিগবা বলেন, বাংলাদেশের ইতিহাসের সব আন্দোলন ও সংগ্রামে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ভূমিকা রেখেছে। আশা করি, আগামীতে দেশের যেকোন প্রয়োজনে, সংকটে-সম্ভাবনায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করবে।

    তিনি বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে তরুণরা ফ্যাসিবাদী শাসনকে বিদায় করেছে। সেভাবেই ফ্যাসিবাদমুক্ত একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। তরুণ সমাজ সিদ্ধান্ত নিলে অনতিবিলম্বে বাংলাদেশ জুলুমতন্ত্র ও বঞ্চনা থেকে মুক্তি পাবে।

     

     

    ছাত্রশিবির সেক্রেটারি বলেন, দেশব্যাপী চলমান অন্যায়-অবিচার, শিশু ধর্ষণ, হত্যা এবং মধ্যপ্রাচ্যে ইরানের ওপর পশ্চিমাদের অন্যায় যুদ্ধ মানবতাকে হুমকির মুখে ফেলেছে। আল্লাহর বিধান মেনে চললে সমাজে এসব নিপীড়ন থাকতো না।

     

    তিনি আরও বলেন, রমজান হলো কুরআন নাজিলের মাস। দুঃখের বিষয় বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষিত শিক্ষার্থীরা অনেক পড়াশোনা করলেও অনেকেই অর্থসহ কুরআন একবারও পড়ার সৌভাগ্য অর্জন করেনি। এ সময় তিনি সকলকে নিয়মিত কুরআন পড়তে এবং সেই অনুযায়ী জীবন গড়ার আহ্বান জানান।

     

     

     

     

    প্রতিদিনের ক্যাম্পাস //এএস