ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • ছাত্রদলের বহিষ্কৃত নেতা রাশেদুল আমিনের উদ্যোগে ফলচক্র অনুষ্ঠিত ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ঢাকা কলেজে ভর্তি বিজ্ঞপ্তি সংশোধনের দাবিতে ডিসিইউ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ঢাকা কলেজের সাবেক ছাত্রদল নেতা রিয়াজ ‘জুলাইয়ের গ্রাফিতি অংকনে পুলিশ কেন বাধা দেয়’ ঢাকা কলেজ রোভার স্কাউটের প্রধান লিডার হলেন শোভন জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রাবি ছাত্রদলের লিফলেট বিতরণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা জুলাই গ্রাফিতি ঘিরে চট্টগ্রামে উত্তেজনা নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত
    • ক্যাম্পাস
    • ঢাকা কলেজস্থ দিনাজপুর জেলা ছাত্র কল্যাণের ব্যতিক্রমধর্মী আসন ভিত্তিক শর্টপিস্ট টুর্নামেন্ট অনুষ্ঠিত

    ঢাকা কলেজস্থ দিনাজপুর জেলা ছাত্র কল্যাণের ব্যতিক্রমধর্মী আসন ভিত্তিক শর্টপিস্ট টুর্নামেন্ট অনুষ্ঠিত

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

     

    নিজস্ব প্রতিবেদক :ঢাকা কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঢাকা কলেজস্থ দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের বহুল প্রতীক্ষিত আসন ভিত্তিক শর্ট পিস টুর্নামেন্ট ২০২৬। শিক্ষার্থীদের অংশগ্রহণ, উচ্ছ্বাস এবং প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি রূপ নেয় এক অনন্য মিলনমেলায়।

     

    শনিবার (৯ মে) বেলা ৫ টার দিকে ঢাকা কলেজের টেনিস গ্রাউন্ডে আসন ভিত্তিক শর্ট পিস টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে দিনাজপুর জেলার বিভিন্ন আসনের মোট ৫টি দল খেলায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় দিনাজপুর-২ আসনের দল এবং রানার'স আপ হয় দিনাজপুর-৬ আসনের দল।

     

    এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনিরুজ্জামান। তিনি বলেন, এই খেলায় বিজয়ী এবং পরাজিত উভয় দলকে ধন্যবাদ জানায়, একই সাথে আমি চাই এই খেলার মাধ্যমে তোমরা যে নিবিড় বন্ধনে আবদ্ধ হয়েছো এই ভাবেই আজীবন থাকো । দিনাজপুরের একটা সুনাম সর্বত্রই রয়েছে যখনই কেউ শুনে বাড়ি দিনাজপুর বলে যে দিনাজপুরের মানুষ অনেক ভালো এটি আমাদের একটা বিরাট বড় প্রাপ্তি। 

     

    এ সময় শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ে তিনি বলেন, তোমাদের সামনে একটা বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে । এখান থেকে স্নাতক পাশ করার পরে ক্যারিয়ার গড়া সময় একটা বিশাল সংখ্যক তরুণ সমাজ চাকরি ক্ষেত্রে প্রতিযোগিতা করছে এদের সাথে তোমাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সেজন্য তোমাকে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে যে তুমি কোন দিকে যাবে।

     

     

    এই অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মিরপুর বাংলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক কামরুল হাসান। তিনি তার বক্তব্যে বলেন, "স্মার্টনেস একটি গুণ, কিন্তু শুধু স্মার্ট হলে লোকে তাকে ফড়িং বলতে পারে। স্মার্টনেসের সাথে বিনয় যুক্ত করলেই একজন মানুষ প্রকৃত অভিজাত হয়ে ওঠে। স্মার্ট মানে হলো ত্রুটিমুক্ত মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা।"

     

    দেশের বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার্থীদের নৈতিকতার ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, "আমাদের দেশের সবচেয়ে বড় ক্রাইসিস হলো দুর্নীতি ও অসততা। শুধু আর্থিক নয়, সব ধরনের কাজ থেকে এই দুর্নীতি দূর করতে হবে। তোমাদের শপথ নিতে হবে নিজেকে দুর্নীতিমুক্ত, স্মার্ট ও বিনয়ী হিসেবে গড়ে তুলে জাতির ঋণ শোধ করবে।"

     

     

    এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশফাকুর রহমান আশফাক এবং সীমান্ত রিয়াল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক মহব্বত খান, ডা. আবু রেজা এম এ চৌধুরী এবং আব্দুল হক হাফিজুল সহ দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ। এ সময় উপদেষ্টারা, আয়োজকদের প্রশংসা করে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

     

     

    পুরো টুর্নামেন্ট জুড়ে ছিল প্রতিযোগিতামূলক উত্তেজনা, দর্শকদের প্রাণবন্ত সমর্থন এবং শিক্ষার্থীদের দুর্দান্ত পারফরম্যান্স। এই আয়োজন শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং দিনাজপুরের শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং সাংগঠনিক শক্তির এক উজ্জ্বল উদাহরণ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

     

     

    প্রতিদিনের ক্যাম্পাস //এএস