ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • ছাত্রদলের বহিষ্কৃত নেতা রাশেদুল আমিনের উদ্যোগে ফলচক্র অনুষ্ঠিত ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ঢাকা কলেজে ভর্তি বিজ্ঞপ্তি সংশোধনের দাবিতে ডিসিইউ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ঢাকা কলেজের সাবেক ছাত্রদল নেতা রিয়াজ ‘জুলাইয়ের গ্রাফিতি অংকনে পুলিশ কেন বাধা দেয়’ ঢাকা কলেজ রোভার স্কাউটের প্রধান লিডার হলেন শোভন জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রাবি ছাত্রদলের লিফলেট বিতরণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা জুলাই গ্রাফিতি ঘিরে চট্টগ্রামে উত্তেজনা নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত
    • ক্যাম্পাস
    • ঢাকা কলেজে ক্লাস বন্ধ করে পিএসসির চাকরি পরীক্ষা নেওয়া অভিযোগ কলেজ প্রশাসনের বিরুদ্ধে

    ঢাকা কলেজে ক্লাস বন্ধ করে পিএসসির চাকরি পরীক্ষা নেওয়া অভিযোগ কলেজ প্রশাসনের বিরুদ্ধে

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ঢাকা কলেজ-এ ক্লাস বন্ধ করে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ থেকে বের করে দিয়ে সরকারি চাকরির পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে কলেজ প্রশাসনের বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে।

     

    ১১ ই মে সোমবার দুপুর ৩ টা থেকে পিএসসির অধীন একটি নিয়োগ পরিক্ষা অনুষ্ঠিত হয়। সে কারণে দুপুর ১টার পর সকল শ্রেণী কার্যক্রম স্থগিত করে কলেজ প্রশাসন।

     

    সবুজ শাহ্ নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, "কলেজ ক্যাম্পাসে পিএসসির পরীক্ষা কেন্দ্র অনার্সের শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বন্ধ করে জোর করে বের করে দেয়া হচ্ছে শিক্ষার্থীদের। ঢাকা কলেজে বিভিন্ন সরকারি, বেসরকারি ও ব্যাংক এর পরীক্ষার কেন্দ্র করা হয় এতে আমার বা আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমার সমস্যা হল শিক্ষার্থীদের ক্লাস পরিক্ষা বন্ধ করে কেনো পরিক্ষা কেন্দ্র ইজারা দেওয়া হবে? আর ইজারা যখন দেওয়াই হয় তাহলে সেই অর্থ কোন কোন খাতে ব্যয় হয় প্রশাসনকে এটা নোটিশ বোর্ডে দেখাতে হবে।"

     

    তিনি আরো লিখেন, "আমার আজকে পাঁচটা ক্লাস এবং একটি প্রেজেন্টেশন ছিলো তার মধ্যে দুইটি ক্লাস করিয়ে ছুটি দেয়া হয়। আমার যে তিনটি ক্লাস এবং একটি প্রেজেন্টেশন মিস গেল সেটার দায়ভার কি আমার প্রশাসন নেবে?"

     

    সাজ্জাদুল সাদ্দাম নামে ভূগোল ও পরিবেশ বিভাগের এক শিক্ষার্থী লেখেন, "সোমবারে ঢাকা কলেজে চাকরির পরীক্ষা, এটা হাস্যকর ছাড়া কিছুই নয়। প্রশাসন কি ঢাকা কলেজকে নিয়ে ব্যবসা শুরু করছে নাকি?"

     

    এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস বলেন, "আমরা সাধারণত কলেজ খোলার দিনে কোনো পরীক্ষা নেই না। কিন্তু আজকে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) একটা পরীক্ষা ছিল, আর এইটা মূলত ওনারা নিজেরাই তারিখ নির্ধারণ করেছে। যেহেতু পাবলিক সার্ভিস কমিশন একটা সরকারি সংস্থা, সেজন্য আমরা চাইলেও ওনাদের অ্যাভয়েট করতে পারি না ।"

     

    তিনি আরও বলেন, "আজ দুপুর ১ টা পর্যন্ত কলেজে অনার্সের শিক্ষার্থীদের ক্লাস হয়েছে। যেহেতু পরীক্ষা ৩টা থেকে শুরু তাই দেড়টার ভিতর কলেজ ফাঁকা করা হয়েছে পরীক্ষা জন্য। "

     

     

     

    প্রতিদিনের ক্যাম্পাস //এএস