ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • ঢাকা কলেজ ছাত্রদল নেতা তানভীর মাতবরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ঢাকা কলেজের কর্মচারীদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত লড়াই-সংগ্রামে, সমাজ পরিবর্তনে ঢাকা কলেজের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে: শিবির সেক্রেটারি সরকারি বাঙলা কলেজ শাখা শিবিরের নেতৃত্বে সাইফুর ও  আরিফ   মুশফিকের গাইডলাইন নিয়ে রোজা রেখেই খেলেছেন সাইফ মেট্রোরেল ও ট্রেনে ২৫% ভাড়া ছাড় পাচ্ছেন শিক্ষার্থী-প্রতিবন্ধী-প্রবীণরা ঢাকা কলেজে শহীদদের মাগফিরাত কামনায় ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল এমপিওভুক্ত শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে অনুমোদন বাড়তে পারে ঈদের ছুটি ইসলামী বক্তা হাবিবুর রহমান যুক্তিবাদী মারা গেছেন
  • ইসরাইলের হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ২৪৪ জন

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'
    ছবি:সংগ্রহীত

     

    ইসরাইলের বিমান ও ক্ষেপনাস্ত্র হামলায় রোববার (১৫ জুন) পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা বেড়ে ২২৪ জনে পৌঁছেছে।  দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। 

    ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর বলেছেন, গত ৬৫ ঘন্টায় ইরানে ইসরাইলি বিমান হামলায় ২৪৪ জন নিহত হয়েছেন।

    সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক পোস্টে কেরমানপুর বলেছেন, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে এবং ১,২৭৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    তিনি আরও বলেন, হতাহতের ৯০ শতাংশেরও বেশি বেসামরিক নাগরিক।

    আন্তজার্তিক বিভিন্ন গনমাধ্যম বলছে,গত ১৩ জুন ইরানে বিমান হামলা শুরু করে ইসরাইল। ওই হামলায় ইরানের নাতাঞ্জ ও ইসফাহান অঞ্চলের পারমাণবিক স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। ইরানে বর্তমানে মসজিদ ও মেট্রো স্টেশনগুলোকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

    প্রতিশোধ হিসেবে ইরানও শুক্রবার থেকে ইসরাইলের একাধিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন। ইসরাইলের অভ্যন্তরে ভবনে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।