ঢাকা মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • ঢাকা কলেজ শিক্ষার্থীদের মিছিলে বাধা, সাইন্সল্যাব মোড়ে উত্তপ্ত পরিস্থিতি আইসিসি টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতিতে সমবেদনা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান আসমানেই ফয়সালা, তারেকই আগামীর প্রধানমন্ত্রী তালতলীতে ধানের শীষের সভায় আমান উল্লাহ আমান ঢাকা-১৭ আসনে ভোটের সমীকরণ বদলাচ্ছে জরিপে বিএনপি-জামায়াত মুখোমুখি জামায়াত ইসলামীর পলিসি ডিবেট নিয়ে যা বলল বিএনপি মিরপুরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনী মিছিল নির্বাচন থেকে সরে দাড়ালেন গণঅধিকার পরিষদের নুর ইনকিলাব মঞ্চের জাবেরসহ আহত ৪০ এক নজরে গণভোট; 'হ্যাঁ' নাকি 'না' ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে যোগ দিয়েছেন তারেক রহমান
    • শিক্ষা
    • বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ইউনিভার্সিটি টিচার্স লিংকের আত্মপ্রকাশ

    বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ইউনিভার্সিটি টিচার্স লিংকের আত্মপ্রকাশ

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'
    ছবি:সংগ্রহীত

    জুলাই বিপ্লবকে ধারণ করে নানা মতের শিক্ষকদের নিয়ে নতুন আরেকটি শিক্ষক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। সংগঠনের নাম দেওয়া হয়েছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)। শনিবার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ক্যাফেটেরিয়ায় সংগঠনটির আত্মপ্রকাশ হয়েছে।

    জুলাই বিপ্লবের শহীদ ওসমানের বাবা আব্দুর রহমান অনুষ্ঠানের উদ্বোধন, সংগঠনের নাম ও আহ্বায়কের নাম ঘোষণা করেন। ইউটিএলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস। তিনি ৫৩ সদস্যবিশিষ্টি আহ্বায়ক কমিটির শিক্ষকদের নাম ঘোষণা করেন।

    সংগঠনটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ বিল্লাল হোসেন এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স বিভাগের অধ্যাপক মোশাররফ হোসাইন মুন্না। এছাড়াও কমিটিতে ৭ জন যুগ্ম আহ্বায়ক, ৫ জন যুগ্ম সদস্য সচিব এবং ৩৮ জন আহ্বায়ক সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।