ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • ছাত্রদলের বহিষ্কৃত নেতা রাশেদুল আমিনের উদ্যোগে ফলচক্র অনুষ্ঠিত ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ঢাকা কলেজে ভর্তি বিজ্ঞপ্তি সংশোধনের দাবিতে ডিসিইউ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ঢাকা কলেজের সাবেক ছাত্রদল নেতা রিয়াজ ‘জুলাইয়ের গ্রাফিতি অংকনে পুলিশ কেন বাধা দেয়’ ঢাকা কলেজ রোভার স্কাউটের প্রধান লিডার হলেন শোভন জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রাবি ছাত্রদলের লিফলেট বিতরণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা জুলাই গ্রাফিতি ঘিরে চট্টগ্রামে উত্তেজনা নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত
    • অপরাধ
    • যাত্রাবাড়ীতে লেগুনা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

    যাত্রাবাড়ীতে লেগুনা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    অনলাইন ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ীতে লেগুনা চালক মো. নূরে আলম ইসলাম ওরফে খাইরুলকে (৩৫) হত্যার ঘটনায় এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গ্রেপ্তারকৃতের নাম- সোহান মুন্সী (২৯)।

     

    রোববার (২২ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।

     

    তিনি জানান, শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালী মাছের আড়ৎ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সোহান মুন্সীকে গ্রেপ্তার করা হয়। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

     

    এর আগে গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৩টায় যাত্রাবাড়ী থেকে চিটাগাং রোডগামী লেগুনা স্ট্যান্ডে গাড়ির সিরিয়াল সংক্রান্ত বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে লেগুনা চালক মো. নূরে আলমকে মারধর করে গুরুতর জখম করে সোহান মুন্সী ও তার সহযোগীরা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

     

     

     

     

    প্রতিদিনের ক্যাম্পাস //এএস