ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • ছাত্রদলের বহিষ্কৃত নেতা রাশেদুল আমিনের উদ্যোগে ফলচক্র অনুষ্ঠিত ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ঢাকা কলেজে ভর্তি বিজ্ঞপ্তি সংশোধনের দাবিতে ডিসিইউ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ঢাকা কলেজের সাবেক ছাত্রদল নেতা রিয়াজ ‘জুলাইয়ের গ্রাফিতি অংকনে পুলিশ কেন বাধা দেয়’ ঢাকা কলেজ রোভার স্কাউটের প্রধান লিডার হলেন শোভন জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রাবি ছাত্রদলের লিফলেট বিতরণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা জুলাই গ্রাফিতি ঘিরে চট্টগ্রামে উত্তেজনা নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত
    • সারাদেশ
    • ‘চাঁদা না দেওয়ায়’ মুদি দোকানিকে হত্যা

    ‘চাঁদা না দেওয়ায়’ মুদি দোকানিকে হত্যা

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    রাজশাহীতে চাঁদা না দেওয়ায় ছুরিকাঘাতে মামুনুর রশিদ জুয়েল (৪৮) নামে এক মুদি দোকানদারকে হত্যা করেছে এক মাদকাসক্ত যুবক।

    শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় পুঠিয়া পৌরসভার কাউন্সিল বাজারে এই ঘটনা ঘটে। নিহত জুয়েল পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত আনছারের ছেলে।

    ‎পুলিশ জানিয়েছে, জুয়েল প্রতিদিনের মতো সকালে দোকান খুলে বসে ছিলেন। এসময় কাঁঠালবাড়িয়া গ্রামের কামালের ছেলে মাইনুল (২৩) তার দোকানে প্রবেশ করে। নেশা করার জন্য চাঁদার টাকা চাইলে মাইনুল ও জুয়েলের মধ্যে কথা কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। ধস্তাধস্তির একপর্যায়ে মাইনুল তার কাছে থাকা ছুরি দিয়ে জুয়েলের বুকে আঘাত করেন।

    জুয়েল রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরে স্থানীয়রা ঘাতক মাইনুলকে ধাওয়া করে আটক করে। পরে গণধোলাই দিয়ে দোকানের খুঁটির সাথে বেঁধে রাখেন। খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ আসামিকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেন।

    এবিষয়ে পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, স্থানীয় জনগণ আসামিকে খুঁটির সঙ্গে বেঁধে রেখেছিল। আমরা তাকে পুলিশ হেফাজতে নিয়ে  জিজ্ঞাসাবাদ করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


    প্রতিদিনের ক্যাম্পাস/আরএইচ