বিশ্বকাপে নেইমারকে নিয়ে অনিশ্চয়তা

কার্লো আনচেলোওির দলে নেইমার স্হান পাবে কিনা তা নিশ্চিত নয়। নেইমার এর প্রত্যেকটা ম্যাচ আতশকাচের নিচে রাখা হচ্ছে তাঁর ফিটনেস, ফর্ম ঠিক পরীক্ষা করার তাগিদে। সেলেসাও সমর্থকরা অনেক বেশি আশাবাদী হচ্ছেন না কারণ তাঁর নিজের ক্ব সান্তোস থেকে যে দুয়ো শুনেছেন এই তারকা।
ফ্লুমিনেন্সের ম্যাচে ২ গোলে এগিয়ে গিয়েও সান্তোস সেই ম্যাচ হেরেছে ৩-২ ব্যবধানে। স্বাগতিক দর্শকরা হতাশ হয়েছেন এতে। দ্বিতীয়ার্ধে নেইমার সহজ সুযোগ নষ্ট করেছেন। এতে ঘরের মাঠের দর্শকদের দুয়োও শুনতে হয়েছে তাঁকে।
সব মিলিয়ে বিশ্বকাপের আগে বেশ চাপে আছেন নেইমার। ব্রাজিল জাতীয় দলে লম্বা সময় ধরে নেই তিনি। এসিএল ইনজুরিতে ছিটকে গিয়েছিলেন দল থেকে ২০২৩ সালে অক্টোবরে। গত ডিসেম্বর হাঁটুতে অস্ত্রোপচার হয়। খেলায় ফিরেছেন এই ফেব্রুয়ারিতে। নিজেকে ফিরে পেতে শৈশবের ক্লাব সান্তোসে ফেরা তাঁর। কিন্তু এখানেও লড়াই চালিয়ে যেতে হচ্ছে তাঁকে।