ঢাকা মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • ঢাকা কলেজ শিক্ষার্থীদের মিছিলে বাধা, সাইন্সল্যাব মোড়ে উত্তপ্ত পরিস্থিতি আইসিসি টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতিতে সমবেদনা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান আসমানেই ফয়সালা, তারেকই আগামীর প্রধানমন্ত্রী তালতলীতে ধানের শীষের সভায় আমান উল্লাহ আমান ঢাকা-১৭ আসনে ভোটের সমীকরণ বদলাচ্ছে জরিপে বিএনপি-জামায়াত মুখোমুখি জামায়াত ইসলামীর পলিসি ডিবেট নিয়ে যা বলল বিএনপি মিরপুরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনী মিছিল নির্বাচন থেকে সরে দাড়ালেন গণঅধিকার পরিষদের নুর ইনকিলাব মঞ্চের জাবেরসহ আহত ৪০ এক নজরে গণভোট; 'হ্যাঁ' নাকি 'না' ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে যোগ দিয়েছেন তারেক রহমান
    • জাতীয়
    • দিনাজপুরের হত্যা মামলায় উপজেলা ছাত্রলীগ সভাপতি ও আওয়ামীলীগ কর্মীকে গ্রেফতার

    দিনাজপুরের হত্যা মামলায় উপজেলা ছাত্রলীগ সভাপতি ও আওয়ামীলীগ কর্মীকে গ্রেফতার

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    দিনাজপুরের বিরামপুর উপজেলায়  হত্যা মামলার  আসামী  নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের  উপজেলা শাখা সভাপতি ও জোতবানী ইউনিয়ন আওয়ামীলীগ কর্মীকে গ্রেফতার করেছেন পুলিশ। ঢাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করেছে বলে জানায় বিরামপুর থানা পুলিশ।

    শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক (৩২) ও জোতবানী ইউনিয়ন আওয়ামীলীগ কর্মী বাদশাকে চৌধুরী (৫৯) কে দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।

    মামলার তদন্ত কর্মকর্তা এসআই শরিফুল ইসলাম জানান, উপজেলার কাটলা হাইস্কুল মাঠে ২০২২ সালের ৫ জানুয়ারি মারপিটের ঘটনায় রশিদুল নামে এক ব্যক্তির মৃত্যু ঘটে। এঘটনায় গত বছরের ২৫ অক্টোবর বিরামপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে। মামলায় ১১৩ জনের নাম উল্লেখসহ ২৫০-৩০০জনকে অজ্ঞাত আসামী করা হয়। এই মামলার এজাহার ভুক্ত ৯৩নং আসামী হিসাবে আব্দুর রাজ্জাক ও ১৯নং আসামী হিসাবে বাদশাকে বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। এই দু’জন সহ এই মামলায় এ পর্যন্ত ২২ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

    এ ব্যাপারে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , গ্রেফতারকৃত আসামীদেরকে শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে ।