স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপ, ৮ সপ্তাহ আমেরিকায় থাকার সুযোগ

যুক্তরাষ্ট্রের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। ক্যালিফোর্নিয়ার এ বিশ্ববিদ্যালয়টি বিদেশি শিক্ষার্থীদের গবেষণায় ফেলোশিপ দিচ্ছে। সম্পূর্ণ অর্থায়নের এ ফেলোশিপের জন্য আবেদন চলছে। আট সপ্তাহের এই ফেলোশিপে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় সুযোগ দেবে ৩০ থেকে ৩৫ শিক্ষার্থীকে। এই ফেলোশিপের কেতাবি নাম ‘স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি সামার ফেলোশিপ ২০২৫’ (SURF)। গবেষণাভিত্তিক এ ফেলোশিপ আগামী বছরের ২১ জুন থেকে ১৬ আগস্ট পর্যন্ত চলবে। এ ফেলোশিপের জন্য কোনো আবেদন ফি নেই। আবেদনকারীরা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনুষদের নির্দেশনায় গবেষণা প্রকল্পগুলোয় কাজ করবেন। স্ট্যানফোর্ডের এ ফেলোশিপের লক্ষ্য হলো শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রমে নিযুক্ত করা এবং ইঞ্জিনিয়ারিং বিষয়ে শিক্ষার্থীদের অধ্যয়নে উৎসাহিত করা।বয়স ১৮ বছর হলে আবেদন করা যাবে।