ঢাকা রবিবার, ২৮ জুন ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • ছাত্রদলের বহিষ্কৃত নেতা রাশেদুল আমিনের উদ্যোগে ফলচক্র অনুষ্ঠিত ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ঢাকা কলেজে ভর্তি বিজ্ঞপ্তি সংশোধনের দাবিতে ডিসিইউ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ঢাকা কলেজের সাবেক ছাত্রদল নেতা রিয়াজ ‘জুলাইয়ের গ্রাফিতি অংকনে পুলিশ কেন বাধা দেয়’ ঢাকা কলেজ রোভার স্কাউটের প্রধান লিডার হলেন শোভন জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রাবি ছাত্রদলের লিফলেট বিতরণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা জুলাই গ্রাফিতি ঘিরে চট্টগ্রামে উত্তেজনা নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত
    • পরিবেশ
    • বাবুই পাখির বাসা ধ্বংসে উদ্বেগ প্রকাশ বেলার

    বাবুই পাখির বাসা ধ্বংসে উদ্বেগ প্রকাশ বেলার

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    প্রতিদিনের ক্যাম্পাস ডেস্ক : বাবুই পাখির আবাসস্থল ধ্বংসকারী গাছ কাটার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। পাখির নিরাপত্তায় গাছ কাটায় নিষেধাজ্ঞার দাবিও জানিয়েছে সংগঠনটি। 

     

    রোববার সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো এক চিঠিতে বেলা জানিয়েছে, পাখির বিচরণ আছে এমন গাছ চিহ্নিত করে তা সংরক্ষণের উদ্যোগ নেওয়া উচিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন ছাড়া গাছ কাটা নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

     

     

    চিঠিটি পাঠানো হয়েছে পরিবেশ মন্ত্রণালয়, বন বিভাগ, ঝালকাঠির জেলা প্রশাসনসহ স্থানীয় প্রশাসনের কাছে। চিঠিতে উল্লেখ করা হয়, গত ২৭ জুন ঝালকাঠি সদর উপজেলার পূর্ব গুয়াটন গ্রামে একটি তালগাছ কেটে ফেলা হয়, যেখানে বহু বাবুই পাখি বাসা বেঁধেছিল। গাছ কাটার ফলে অসংখ্য পাখির ডিম ও ছানা ধ্বংস হয়ে যায়।

     

    বেলা বলেছে, অতীতে ফকিরহাট ও কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়ক এলাকায়ও এমন ঘটনা ঘটেছে। কিন্তু কোনো সঠিক তদন্ত বা শাস্তি হয়নি, যা কর্তৃপক্ষের উদাসীনতা প্রকাশ করে। বেলা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছে।

     

     

     

     

    প্রতিদিনের ক্যাম্পাস //এএস