ঢাকা রবিবার, ১০ মে ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • ঢাকা কলেজস্থ দিনাজপুর জেলা ছাত্র কল্যাণের ব্যতিক্রমধর্মী আসন ভিত্তিক শর্টপিস্ট টুর্নামেন্ট অনুষ্ঠিত হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী ১৩২ টাকা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা ভেজাল ওষুধ-অপচিকিৎসা ঠেকাতে মোবাইল টিম বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী ১৪৩৮৪ শিক্ষকের যোগদানে শর্ত কী, জানালেন শিক্ষামন্ত্রী স্কুলে অনুপস্থিতি বাড়ছে, ঝরে পড়ার হার বাড়তে পারে, শিক্ষামন্ত্রীকে জানালেন ডিসিরা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, ফল দেখবেন যেভাবে ফরিদপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে ৭ বছরের শিশুকে হত্যা, গ্রেপ্তার ৩
    • ক্যাম্পাস
    • স্বতন্ত্র প্রার্থী হিসেবে জিএস পদে লড়বেন ছাত্রদল নেত্রী

    স্বতন্ত্র প্রার্থী হিসেবে জিএস পদে লড়বেন ছাত্রদল নেত্রী

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলে না রাখায় সাধারণ সম্পাদক (জিএস) পদে নিজেকে স্বতন্ত্র প্রার্থী ঘোষণা করেছেন সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দা অনন্যা ফারিয়া।বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে ছাত্রদল সমর্থিত প্যানেল ঘোষণার পর বিকেল ৪টায় সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এসময় তিনি শাখা ছাত্রদলের অভ্যন্তরীণ গ্রুপিং, লেজুড়বৃত্তি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে ধরেন।

    বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী অনন্যা ফারিয়া বলেন, ‘জাকসুতে প্রতিনিধিত্বের মূল লক্ষ্য হওয়া উচিত কোনো শিক্ষার্থীর অধিকার যাতে ক্ষুণ্ন না হয়। আমাকে প্রথমে ছাত্রদল থেকে জিএস ও এজিএস পদে মনোনয়ন ফরম তুলতে বলা হয়েছিল। কিন্তু ক্যাম্পাসভিত্তিক গ্রুপিং, লেজুড়বৃত্তি ও স্বজনপ্রীতির কারণে এই প্যানেল শিক্ষার্থীবান্ধব হতে ব্যর্থ হয়েছে। তাই আমি স্বাধীনভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’

    তিনি আরও বলেন, ‘২৪-এর গণঅভ্যুত্থানের পর আমার উপলব্ধি হয়েছে, নতুন দিনের রাজনীতি হতে হবে লেজুড়বৃত্তিহীন ও স্বজনপ্রীতিমুক্ত। শিক্ষার্থীদের অধিকার রক্ষার জন্য নিবেদিত। কিন্তু রাজনৈতিকভাবে এ প্যানেল থেকে অংশ নিলে নিজের নৈতিকতার জায়গা ধরে রাখা কঠিন হয়ে যেতো। তাই নৈতিকতার জায়গা থেকে আমি স্বতন্ত্র প্রার্থিতা বেছে নিয়েছি।’

    ফারিয়া বলেন, ‘জাকসুতে নির্বাচিত হলে কোনো শিক্ষার্থী যেন কোনো গোষ্ঠীর খেলার গুটি না হয় এবং কোনো সিন্ডিকেটের হয়ে কাজ করতে বাধ্য না হয়, সে বিষয়ে কাজ করবো। আমরা যে কাচ ভেঙেছি জুলাইয়ে, সেই চর্চা অব্যাহত রাখার জন্য আমি শিক্ষার্থীদের হয়ে লড়াই চালিয়ে যাবো।’


    প্রতিদিনের ক্যাম্পাস/ ওডি