ঢাকা সোমবার, ২৫ মে ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • ‘জুলাইয়ের গ্রাফিতি অংকনে পুলিশ কেন বাধা দেয়’ ঢাকা কলেজ রোভার স্কাউটের প্রধান লিডার হলেন শোভন জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রাবি ছাত্রদলের লিফলেট বিতরণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা জুলাই গ্রাফিতি ঘিরে চট্টগ্রামে উত্তেজনা নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত ঢাকা কলেজের বহিষ্কৃত ছাত্রদল নেতা রাশেদুল আমীনের বৃক্ষরোপণ কর্মসূচি যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন কিনতে চায় চীন: ডোনাল্ড ট্রাম্প রাবিপ্রবির নতুন ভিসি হলেন ড. জয়নুল আবেদীন শিক্ষাসফরে যবিপ্রবির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
    • ক্যাম্পাস
    • ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে হল সংসদের ফ্রিজ উপহার

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে হল সংসদের ফ্রিজ উপহার

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলে শিক্ষার্থীদের জন্য ইনসাফ’র সহায়তায় ফ্রিজ উপহার দিয়েছে নবনির্বাচিত হল সংসদ।

    শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে ফ্রিজটি হল প্রশাসনের তত্ত্বাবধানে হস্তান্তর করা হয়।

    হল প্রাধ্যক্ষ রফিকুল ইসলাম এ উদ্যোগের স্বাগত জানিয়ে বলেন, মা-বোনরা শিক্ষার্থীদের জন্য খাবার পাঠাতে পারতেন না। সমস্যার পুরোপুরি সমাধান না হলেও এটি একটি ভালো শুরু। ফ্রিজটি সবার জন্য উন্মুক্ত থাকবে এবং হল প্রশাসনের তত্ত্বাবধানে থাকবে।

    ডাকসুর নবনির্বাচিত এজিএস মহিউদ্দিন খান বলেন, যেসব কারণে ডাকসু ও হল সংসদ নির্বাচন দরকার ছিল তা এখন প্রতীয়মান হচ্ছে। শিক্ষার্থীদের মৌলিক সমস্যার সমাধানে আমরা কাজ চালিয়ে যাব।

    হল সংসদের ভিপি আজিজুল হক বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণের লক্ষ্যে হলের অ্যালামনাইদের সঙ্গে যোগাযোগ করে ইনসাফ’র সহায়তায় ফ্রিজটি আনা হয়েছে। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের জন্য দ্রুত একটি ফুড সাপোর্ট প্রোগ্রাম চালুর আশ্বাস দেন।

    ইনসাফ’র উপদেষ্টা হাবিবুল্লাহ বলেন, অনেক সময় বাবা-মায়েরা খাবার দেন কিন্তু সংরক্ষণের জায়গা না থাকায় শিক্ষার্থীরা তা খেতে পারে না। এখন ফ্রিজে মায়ের রান্না করা খাবার সংরক্ষণ করে খেতে পারলে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকবে।


    প্রতিদিনের ক্যাম্পাস/ ওডি