ঢাকা রবিবার, ১০ মে ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • ঢাকা কলেজস্থ দিনাজপুর জেলা ছাত্র কল্যাণের ব্যতিক্রমধর্মী আসন ভিত্তিক শর্টপিস্ট টুর্নামেন্ট অনুষ্ঠিত হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী ১৩২ টাকা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা ভেজাল ওষুধ-অপচিকিৎসা ঠেকাতে মোবাইল টিম বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী ১৪৩৮৪ শিক্ষকের যোগদানে শর্ত কী, জানালেন শিক্ষামন্ত্রী স্কুলে অনুপস্থিতি বাড়ছে, ঝরে পড়ার হার বাড়তে পারে, শিক্ষামন্ত্রীকে জানালেন ডিসিরা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, ফল দেখবেন যেভাবে ফরিদপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে ৭ বছরের শিশুকে হত্যা, গ্রেপ্তার ৩
    • ক্যাম্পাস
    • ঢাবির শহীদুল্লাহ্ হল থেকে গাঁজাসহ দুই শিক্ষার্থী আটক

    ঢাবির শহীদুল্লাহ্ হল থেকে গাঁজাসহ দুই শিক্ষার্থী আটক

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল থেকে দুই শিক্ষার্থী দুই শিক্ষার্থীসহ চারজনকে আটক করা হয়েছে।

    মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের দিকে হলের একটি কক্ষ থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে দুজন বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং বাকি দুজন বহিরাগত।

    এ বিষয়ে হলের আবাসিক শিক্ষক ও প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে আমরা ওই কক্ষে যাই। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জেরার মুখে তারা মাদকদ্রব্যের বিষয়টি স্বীকার করে।

    তিনি বলেন, ওই কক্ষে মোট চারজন ছিল। দুজন শিক্ষার্থী ও বাকি দুজন বহিরাগত। পরবর্তীতে আমরা বহিরাগত দুজনকে প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দিই।

    এ বিষয়ে কার্জন হল এলাকায় দায়িত্বরত সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. মিরাজ কোবাদ চৌধুরী বলেন, তাদের আটক করে প্রক্টর অফিসে নিয়ে আসা হয়। অপরাধ স্বীকার করে পরবর্তীতে আর এমন কাজে জড়াবে না- মর্মে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।


    প্রতিদিনরে ক্যাম্পাস/ ওডি