ঢাকা মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • অনুমতি ছাড়া মক্কায় ঢুকতে পারবেন না প্রবাসীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৫ এপ্রিল, কড়া নির্দেশনা জারি শাহবাগ ও ঢাবি মেট্রো স্টেশন মঙ্গলবার বন্ধ থাকবে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের সরাসরি বৈঠক, অপেক্ষার প্রহর গুণছে ইরানি জনগন মোহাম্মদপুরে ডেলিভারিম্যানকে কুপিয়ে ৭০ হাজার টাকা ছিনতাই সুন্দরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা পেল ৭ শতাধিক মানুষ রাজধানীর আদাবর থেকে ওয়ার্ড কাউন্সিলর হাসুকে গ্রেফতার ঈদের দিন যে যে এলাকায় হতে পারে বৃষ্টি পানির ট্যাংক সংস্কারে ২০ দিন বন্ধ থাকবে ঢাকা কলেজ ছাত্রাবাস ঢাকা কলেজ ছাত্রদল নেতা তানভীর মাতবরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
    • রাজনীতি
    • ঢাকা-৮ আসনের ৬ কেন্দ্রের ফল নিয়ে অভিযোগ, বিভাগীয় কমিশনার কার্যালয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী

    ঢাকা-৮ আসনের ৬ কেন্দ্রের ফল নিয়ে অভিযোগ, বিভাগীয় কমিশনার কার্যালয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    ঢাকা-৮ আসনের কয়েকটি কেন্দ্রে বাতিল ভোট যুক্ত করে ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ তুলে বিভাগীয় কমিশনার কার্যালয়ে গেছেন ১১ দল সমর্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী। অভিযোগের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন তিনি।

    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তিনি বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পৌঁছান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ছিলেন।

    ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, ঢাকা-৮ আসনের অন্তত ৬টি কেন্দ্রের ফলাফল নিয়ে আপত্তি তুলেছেন নাসীরুদ্দীন পাটোয়ারী।

    প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট শাহিন আহমেদ খান অভিযোগ করেন, কয়েকটি কেন্দ্রে তিন দফা ভোট গণনা করে এজেন্টদের আটকে রেখে বাতিল হওয়া ভোট বৈধ হিসেবে যুক্ত করার চেষ্টা চলছে। তার দাবি, এতে ফলাফল প্রভাবিত করার আশঙ্কা তৈরি হয়েছে।

    তিনি বলেন, “সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল কলেজ ও ইস্কাটন গার্ডেন কেন্দ্রের বাতিল ভোটগুলো বৈধ হিসেবে গণ্য করার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। মির্জা আব্বাস ও তার লোকজন এ প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করছেন।”

    শাহিন আহমেদ খান আরও দাবি করেন, মাহবুব আলী ইনস্টিটিউট ও মির্জা আব্বাস ডিগ্রি কলেজ কেন্দ্রের গণনা শেষে ফলাফলের কাগজ তারা হাতে পেয়েছেন। তবে এখন পুনরায় গণনার জন্য চাপ দেওয়া হচ্ছে এবং কেন্দ্র থেকে কাউকে বের হতে দেওয়া হচ্ছে না।

    তিনি অভিযোগ করেন, পল্টনের পরিবার-পরিকল্পনা কেন্দ্রেও ভোট গণনা শেষ হলেও ফল প্রকাশে বাধা দেওয়া হচ্ছে।

    অভিযোগের বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্যও এখনো জানা যায়নি।

    ঢাকা-৮ আসনের ফলাফল ঘিরে এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

     

     

     

     

    প্রতিদিনের ক্যাম্পাস //এএস