ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • ছাত্রদলের বহিষ্কৃত নেতা রাশেদুল আমিনের উদ্যোগে ফলচক্র অনুষ্ঠিত ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ঢাকা কলেজে ভর্তি বিজ্ঞপ্তি সংশোধনের দাবিতে ডিসিইউ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ঢাকা কলেজের সাবেক ছাত্রদল নেতা রিয়াজ ‘জুলাইয়ের গ্রাফিতি অংকনে পুলিশ কেন বাধা দেয়’ ঢাকা কলেজ রোভার স্কাউটের প্রধান লিডার হলেন শোভন জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রাবি ছাত্রদলের লিফলেট বিতরণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা জুলাই গ্রাফিতি ঘিরে চট্টগ্রামে উত্তেজনা নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত
    • রাজনীতি
    • শ্রমিক দলের সমাবেশ মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান

    শ্রমিক দলের সমাবেশ মঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    বিশ্ব শ্রমিক দিবস (১লা মে) উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশের মঞ্চে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে মঞ্চে উপস্থিত হন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    শুক্রবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকেল ৪টা ২০ মিনিটে সমাবেশস্থলে উপস্থিত হন দলটির এই শীর্ষ নেতা।

    সরেজমিনে দেখা গেছে, শ্রমিক সমাবেশ উপলক্ষ্যে দুপুর ১টা থেকেই রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। পুরুষের পাশাপাশি শ্রমিক দলের এই আয়োজনে যোগ দিয়েছেন কর্মজীবী নারীরাও। 

    পাশাপাশি এই আয়োজনে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য এবং দলটির জ্যেষ্ঠ নেতা আমান উল্লাহ আমান, প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব ও সালাহউদ্দিন টুকুসহ অনেকেই উপস্থিত হয়েছেন।

    উত্তরখান থানা শ্রমিক দলের নেতা ইদ্রিস আলী বলেন, দেশে সরকার আসে সরকার যায় কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। একমাত্র বিএনপি সরকারই শ্রমিকদের নিয়ে ভাবে। এ কারণেই আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান আজ নিজেই এই সমাবেশে এসেছেন।

    এদিকে প্রধানমন্ত্রীর আগমন এবং সমাবেশের সার্বিক নিরাপত্তায় বিপুল সংখ্যক পুলিশ, র‍্যাব, বিজিবি, ডিবি সদস্যসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে। রাখা হয়েছে জরুরি অগ্নিনির্বাপক ব্যবস্থাও।

    আয়োজকরা জানান, ফকিরাপুল, পল্টন ও কাকরাইলসহ আশপাশের এলাকায় দেড় শতাধিক মাইক লাগানো হয়েছে। প্রধানমন্ত্রীর অনুষ্ঠান হওয়ায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায় সকাল থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

    সমাবেশের প্রস্তুতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রবীণ শ্রমিক নেতা নজরুল ইসলাম খান বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া, তারপরও সব আয়োজন শেষ হয়েছে। মঞ্চ প্রস্তুত এবং সমাবেশস্থলে পর্যাপ্ত মাইক লাগানো হয়েছে। এই সমাবেশে প্রধানমন্ত্রী আমাদের নেতা তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সেজন্যই এই সমাবেশের গুরুত্ব আমাদের কাছে অনেক বেশি। 


    প্রতিদিনের ক্যাম্পাস/এএম