ঢাকা বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
  • ক্যাম্পাস
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফাইভ-জি ওয়াইফাই চালু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফাইভ-জি ওয়াইফাই চালু

'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের উদ্যোগে ও আইসিটি সেন্টারের সহযোগিতায় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া ও স্যুভেনির শপ এরিয়ায় ফ্রি ও দ্রুতগতির ওয়াই-ফাই হাইস্পিড (৫জি) ওয়াই-ফাই সার্ভিস চালু করা হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) জনসংযোগ দপ্তরের প্রশাসক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে অবস্থিত স্যুভেনির শপ এরিয়া এবং কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এই ফ্রি হাইস্পিড ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। পর্যায়ক্রমে ক্যাম্পাসের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানেও এই সুবিধা সম্প্রসারণ করা হবে।

এতে আরও বলা হয়, ‘RU WiFi 5G’ নামে নেটওয়ার্কটি যে কোনো ৫জি সমর্থিত ডিভাইস—যেমন স্মার্টফোন, ট্যাব বা ল্যাপটপে ব্যবহার করা যাবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা (যাদের ইন্টারনেট আইডি রয়েছে) নিজ নিজ আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা এই সেবা ব্যবহার করতে পারবেন।