ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • জাতীয়
  • স্বাস্থ্যসেবা নিশ্চিতে এক লাখ কর্মী নিয়োগ, ৮০ ভাগই থাকবে নারী: প্রধানমন্ত্রী

স্বাস্থ্যসেবা নিশ্চিতে এক লাখ কর্মী নিয়োগ, ৮০ ভাগই থাকবে নারী: প্রধানমন্ত্রী

'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। যাদের ৮০ ভাগই নারী কর্মী থাকবেন।

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জেলা উপজেলাভিত্তিক হাসপাতালগুলোর চিকিৎসা সেবা উন্নত করা হবে। শহর এবং গ্রামের স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকারের কাজ চলমান।

তিনি বলেন, দেশের স্বাস্থ্যখাত নিয়ে বিএনপি সরকারের পরিকল্পনা রয়েছে। ক্রমান্বয়ে জিডিপির পাঁচ শতাংশ বরাদ্দ দেয়া হবে।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রকে জবাবদিহিতার আওতায় আনা হবে। সুচিকিৎসার লক্ষ্যে সমন্বিত ই-হেলথ কার্ড চালু করা হবে। ধাপে ধাপে জাতীয় স্বাস্থ্যবীমা চালু করা হবে।


প্রতিদিনের ক্যাম্পাস/ এমটি