ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • ঢাকা কলেজ ছাত্রদল নেতা তানভীর মাতবরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ঢাকা কলেজের কর্মচারীদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত লড়াই-সংগ্রামে, সমাজ পরিবর্তনে ঢাকা কলেজের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে: শিবির সেক্রেটারি সরকারি বাঙলা কলেজ শাখা শিবিরের নেতৃত্বে সাইফুর ও  আরিফ   মুশফিকের গাইডলাইন নিয়ে রোজা রেখেই খেলেছেন সাইফ মেট্রোরেল ও ট্রেনে ২৫% ভাড়া ছাড় পাচ্ছেন শিক্ষার্থী-প্রতিবন্ধী-প্রবীণরা ঢাকা কলেজে শহীদদের মাগফিরাত কামনায় ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল এমপিওভুক্ত শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে অনুমোদন বাড়তে পারে ঈদের ছুটি ইসলামী বক্তা হাবিবুর রহমান যুক্তিবাদী মারা গেছেন
    • ক্যাম্পাস
    • এবার আন্দোলনে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকেরা

    এবার আন্দোলনে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকেরা

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'
    ছবি:সংগ্রহীত

    প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের তিন দফা দাবি আদায়ের অংশ হিসেবে ডাক দেওয়া অর্ধদিবস কর্মবিরতি শেষ না হতেই নতুন কর্মসূচি ঘোষনা করেছেন সংগঠনটি। 

    এবার পূর্ণ দিবস কর্মবিরতিতে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকেরা।

    সোমবার (২৬ মে) থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হবে। তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।

    বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি এবং সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ এ তথ্য জানান।

    তিন দফা দাবিতে ৫ মে থেকে ১৫ পর্যন্ত এক ঘণ্টা, ১৬ মে থেকে ২০ মে পর্যন্ত দুই ঘণ্টা, ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

    তাদের তিন দফা দাবি হলো: কনসালটেশন কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ।

    ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি দেওয়া।