ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • ঢাকা কলেজ ছাত্রদল নেতা তানভীর মাতবরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ঢাকা কলেজের কর্মচারীদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত লড়াই-সংগ্রামে, সমাজ পরিবর্তনে ঢাকা কলেজের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে: শিবির সেক্রেটারি সরকারি বাঙলা কলেজ শাখা শিবিরের নেতৃত্বে সাইফুর ও  আরিফ   মুশফিকের গাইডলাইন নিয়ে রোজা রেখেই খেলেছেন সাইফ মেট্রোরেল ও ট্রেনে ২৫% ভাড়া ছাড় পাচ্ছেন শিক্ষার্থী-প্রতিবন্ধী-প্রবীণরা ঢাকা কলেজে শহীদদের মাগফিরাত কামনায় ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল এমপিওভুক্ত শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে অনুমোদন বাড়তে পারে ঈদের ছুটি ইসলামী বক্তা হাবিবুর রহমান যুক্তিবাদী মারা গেছেন
  • নতুন গঙ্গা চুক্তি চায় ভারত

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'
    ছবি:সংগ্রহীত

    ২০২৬ সালে ভারতের সঙ্গে শেষ হচ্ছে বাংলাদেশের পদ্মা নদীর পাণিবণ্টন বিষয়ক গঙ্গা চুক্তি। এরপর বাংলাদেশের সঙ্গে নিজেদের ‘স্বার্থ অনুযায়ী’ নতুন চুক্তির ব্যাপারে ভাবছে নয়াদিল্লি। বৃহস্পতিবার (২৬ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস।

    প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ পানি চুক্তি বাতিলের পর বাংলাদেশের সঙ্গে বিদ্যমান গঙ্গা চুক্তির একাধিক বিকল্প অথবা এটিতে সংযোজন-বিয়োজনের ব্যাপারে ভাবছে দিল্লি।

    গঙ্গার পানি বণ্টন বিষয়ক চুক্তিটির মেয়াদ ২০২৬ সালে শেষ হবে। ৩০ বছর আগে ১৯৯৬ সালে এই চুক্তিটি কার্যকর হয়েছিল। এখন নতুন করে চুক্তির বিষয়টি সামনে আসছে। যেখানে নতুন চুক্তির ক্ষেত্রে পারস্পরিক সমঝোতার প্রয়োজন। সেখানে ভারত সম্পূর্ণ নতুন একটি চুক্তি নিয়ে ভাবছে যেখানে তাদের ‘বর্তমান উন্নয়নমূলক বিষয়াবলীর’ বিষয়টি থাকবে।