ঢাকা সোমবার, ২৫ মে ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • ‘জুলাইয়ের গ্রাফিতি অংকনে পুলিশ কেন বাধা দেয়’ ঢাকা কলেজ রোভার স্কাউটের প্রধান লিডার হলেন শোভন জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রাবি ছাত্রদলের লিফলেট বিতরণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা জুলাই গ্রাফিতি ঘিরে চট্টগ্রামে উত্তেজনা নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত ঢাকা কলেজের বহিষ্কৃত ছাত্রদল নেতা রাশেদুল আমীনের বৃক্ষরোপণ কর্মসূচি যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন কিনতে চায় চীন: ডোনাল্ড ট্রাম্প রাবিপ্রবির নতুন ভিসি হলেন ড. জয়নুল আবেদীন শিক্ষাসফরে যবিপ্রবির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
  • কত কমছে এলপিজি গ্যাস বোতল প্রতি

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'
    ছবি:সংগ্রহীত

    প্রতিদিনের ক্যাম্পাস ডেস্ক  : চলতি মাসেই কমছে এলপিজি গ্যাসের দাম। ভোক্তাপর্যায়ে ১২ কেজির সিলিন্ডারে ৩৯ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৩৬৪ টাকা। গত মাসে এটি এক হাজার ৪০৩ টাকায় বিক্রি হয়েছে।

     

     

    শুধু এলপিজি  গ্যাস নয়, কমেছে অটোগ্যাসের দামও। প্রতি লিটার অটোগ্যাসের দাম এক টাকা ৮৪ পয়সা কমানো হয়েছে। এতে প্রতি লিটার অটোগ্যাসের দাম দাঁড়িয়েছে ৬২ টাকা ৪৬ পয়সা। জুন মাসে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৬৪ টাকা ৩০ পয়সা ছিল।

     

     

    বুধবার (২ জুলাই) নতুন এ মূল্যের ঘোষণা দেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ। নতুন এ দাম সন্ধ্যা থেকে কার্যকর হবে।

     

     

    বিইআরসি চেয়ারম্যানের ঘোষণা অনুযায়ী, সাড়ে পাঁচ কেজির বোতলজাত এলপিজির দাম ৬২৫ টাকা, সাড়ে ১২ কেজির দাম এক হাজার ৪২১, ১৫ কেজির দাম এক হাজার ৭০৫, ১৬ কেজির দাম এক হাজার ৮১৮, ১৮ কেজির দাম দুই হাজার ৪৬, ২০ কেজির দাম দুই হাজার ২৭৩, ২২ কেজির দাম আড়াই হাজার, ৩০ কেজির দাম তিন হাজার ৪০৯, ৩৩ কেজির দাম তিন হাজার ৭৫০, ৩৫ কেজির দাম তিন হাজার ৯৭৭ এবং ৪৫ কেজি সিলিন্ডারের দাম পাঁচ হাজার ১১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

     

     

     

    প্রতিদিনের ক্যাম্পাস //এএস