ভয়েস অব ইয়ুথ হিউম্যানিটি বাংলাদেশের ঢাকা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতিকে চিরসবুজ রাখতে এবং পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে ঢাকা কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে ভয়েস অব ইয়ুথ হিউম্যানিটি বাংলাদেশ। বৃহস্পতিবার (০৭ আগস্ট ) ফলজ,ঔষধি এবং বিভিন্ন ফুলের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।
বৃক্ষরোপন কর্মসূচির নেতৃত্ব দেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. নাঈম হাসান আরাভ ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচি পরিচালনা করা হয়। এ সময় কেন্দ্রীয় কমিটির অন্য সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আনোয়ার মাহমুদ।
ভয়েস অব ইয়ুথ হিউম্যানিটি বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়,দেশের তরুণদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলা এবং একটি সবুজ ও সচেতন সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। আগামী দিনে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এমন পরিবেশবান্ধব কর্মসূচি আরও বড় পরিসরে আয়োজন করা হবে।পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের মানবিক কাজে উদ্বৃদ্ধ করার লক্ষ্যে ব্যতিক্রমী বিভিন্ন কর্মসূচির ধারাবাহিকভাবে পালন করবে সংগঠনটি।
প্রতিদিনের ক্যাম্পাস/ ওডি