ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • ঢাকা কলেজ ছাত্রদল নেতা তানভীর মাতবরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ঢাকা কলেজের কর্মচারীদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত লড়াই-সংগ্রামে, সমাজ পরিবর্তনে ঢাকা কলেজের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে: শিবির সেক্রেটারি সরকারি বাঙলা কলেজ শাখা শিবিরের নেতৃত্বে সাইফুর ও  আরিফ   মুশফিকের গাইডলাইন নিয়ে রোজা রেখেই খেলেছেন সাইফ মেট্রোরেল ও ট্রেনে ২৫% ভাড়া ছাড় পাচ্ছেন শিক্ষার্থী-প্রতিবন্ধী-প্রবীণরা ঢাকা কলেজে শহীদদের মাগফিরাত কামনায় ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল এমপিওভুক্ত শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে অনুমোদন বাড়তে পারে ঈদের ছুটি ইসলামী বক্তা হাবিবুর রহমান যুক্তিবাদী মারা গেছেন
    • রাজনীতি
    • নির্বাচন থেকে সরে দাড়ালেন গণঅধিকার পরিষদের নুর

    নির্বাচন থেকে সরে দাড়ালেন গণঅধিকার পরিষদের নুর

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    প্রতিদিনের ক্যাম্পাস ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দোরগোড়ায়। চলছে প্রার্থী, কর্মী ও সমর্থকদের শেষ মুহুর্তের প্রচার। এরই মধ্যে আকস্মিক নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে গণঅধিকার পরিষদ (জিওপি) মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী, দলটির কেন্দ্রীয় কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সহ-সম্পাদক মো. আব্দুন নুর।

     

    বড়লেখার একটি অভিজাত রেস্টুরেন্টে শুক্রবার রাত ১১টার দিকে সংবাদ সম্মেলন করে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

     

    এর আগে ওইদিন রাত পর্যন্ত তিনি তার দলের জেলা নেতৃবৃন্দদের সাথে নিয়ে এলাকায় ব্যাপক গণসংযোগ ও ট্রাক প্রতীকের লিফলেট বিতরণ করেন।

     

    সংবাদ সস্মেলনে মৌলভীবাজার-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমদ মিঠুসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

     

    সংবাদ সম্মেলনে মো. আব্দুন নুর বলেন, “আমি মৌলভীবাজার-১ আসনে গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের একজন প্রার্থী। আমি নির্বাচনি মাঠে দিন রাত কাজ করে যাচ্ছি নতুন দলের তরুণ প্রার্থী হিসেবে। নির্বাচনি কাজ করে আমি যা অনুভব করেছি, আমার মনে হয়েছে মানুষ পরিবর্তনের ডাকে সাড়া দিচ্ছেন। আমি সেইসব ভোটার ও নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করি।”

     

    তিনি বলেন, “এই বড়লেখা ও জুড়ী আসনের সম্মানিত নাগরিকবৃন্দ এবং ভোটারবৃন্দ যারা আমাকে ভালোবাসেন এবং যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী আলহাজ্ব নাসির উদ্দিন আহমদ মিঠু ভাইকে ভালোবাসেন তারা এবং আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করব।”

     

     

     

    প্রতিদিনের ক্যাম্পাস //এএস