ঢাকা রবিবার, ১০ মে ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • ঢাকা কলেজস্থ দিনাজপুর জেলা ছাত্র কল্যাণের ব্যতিক্রমধর্মী আসন ভিত্তিক শর্টপিস্ট টুর্নামেন্ট অনুষ্ঠিত হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী ১৩২ টাকা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা ভেজাল ওষুধ-অপচিকিৎসা ঠেকাতে মোবাইল টিম বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী ১৪৩৮৪ শিক্ষকের যোগদানে শর্ত কী, জানালেন শিক্ষামন্ত্রী স্কুলে অনুপস্থিতি বাড়ছে, ঝরে পড়ার হার বাড়তে পারে, শিক্ষামন্ত্রীকে জানালেন ডিসিরা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, ফল দেখবেন যেভাবে ফরিদপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে ৭ বছরের শিশুকে হত্যা, গ্রেপ্তার ৩
    • শিক্ষা
    • এনটিআরসিএ-এর প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

    এনটিআরসিএ-এর প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আয়োজিত ৮ম নিয়োগ পরীক্ষা–২০২৬ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৮ এপ্রিল। পরীক্ষা হবে কি হবে না, এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও সংশয়ের মধ্যেই বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী শনিবার এ পরীক্ষা আয়োজনের কথা জানানো হয়েছে।

    বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এনটিআরসিএ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। 

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের প্রবেশপত্রে উল্লেখিত সময় অনুযায়ী যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

    জানা গেছে, ওইদিন ঢাকার ৯টি নির্ধারিত ভেন্যুতে এদিন চারটি পৃথক গ্রুপে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এনটিআরসিএ কার্যালয়ে একটি বিশেষ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।  

    পরীক্ষার সময়সূচি অনুযায়ী, এদিন চারটি গ্রুপে পরীক্ষা নেওয়া হবে। ‘ক’ গ্রুপের পরীক্ষা সকাল ৯টা থেকে ১০টা, ‘খ’ গ্রুপ বেলা ১১টা ৩০ থেকে ১২টা ৩০, ‘গ’ গ্রুপ দুপুর ২টা থেকে ৩টা এবং ‘ঘ’ গ্রুপের পরীক্ষা বিকেল ৪টা ৩০ থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 


    প্রতিদিনের ক্যাম্পাস/আরএইচ