নাটোরে সাবেক বিএনপি নেতার বাড়িতে গুলি ,ছাত্রদল নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : নাটোরে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে মধ্যরাতে গুলিবর্ষণের ঘটনায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সোহেল রানাকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের ভাটোপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বাগাতিপাড়া মডেল থানা পুলিশের কর্মকর্তা (ওসি) অমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার মো. সোহেল রানা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবং একই এলাকার রফিকুল ইসলাম রফিকের ছেলে।
ওসি অমিনুল হক বলেন, এ ঘটনায় রাতে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। থানায় আইনগত কাজ চলছে।