ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • এনটিআরসিএ-এর প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল শিক্ষার্থীদের উপবৃত্তিতে আধুনিকায়ন নিয়ে আসা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় দেশবাসীকে মিতব্যয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষক কর্তৃক ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থী হেনস্তার প্রতিবাদে  বিক্ষোভ মিছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফাইভ-জি ওয়াইফাই চালু নতুন দুই জেলা প্রশাসক নিয়োগ নতুন দুই জেলা প্রশাসক নিয়োগ ইরানের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু করতে প্রস্তুত ইসরায়েল : নেতানিয়াহু ইরানের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু করতে প্রস্তুত ইসরায়েল : নেতানিয়াহু ওএসডি হলেন মাউশি মহাপরিচালক, শিক্ষা ক্যাডারে রদবদল
    • রাজনীতি
    • মিরপুরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনী মিছিল
    মহিলা জামায়াতের নির্বাচনী মিছিল

    মিরপুরে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনী মিছিল

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

     

     

    নিজস্ব প্রতিবেদক : নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে রাজধানীর মিরপুরে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ।

     

    শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ঢাকা–১৫ (কাফরুল–মিরপুর) আসনের মিরপুর–১০ নম্বর গোলচত্বরে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল মিরপুর–১০ গোলচত্বর প্রদক্ষিণ করে কাজীপাড়া মেট্রোস্টেশনে গিয়ে শেষ হয়।

     

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ইরানী আক্তারের নেতৃত্বে আয়োজিত এ সমাবেশে তিনি বলেন, মানুষকে মানবকল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। দুনিয়ার জীবনে প্রকৃত কল্যাণ তখনই সম্ভব, যখন ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন, সমাজের বিদ্যমান সব ধরনের অকল্যাণ দূর করে একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ গড়ে তুলতেই জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. শফিকুর রহমান কাজ করে যাচ্ছেন।

     

    ইরানী আক্তার আরও বলেন, নারী মুক্তি, নারী নিরাপত্তা ও নারীর অধিকার কেবল ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থার মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব। এ কারণেই আজ নারী সমাজ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছে। তিনি সকল নারী ভোটারসহ সমাজের সর্বস্তরের মানুষকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ন্যায় ও ইনসাফের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

     

    সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য সালমা সুলতানা। তিনি বলেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান একজন মানবিক নেতা। তিনি দেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করার অঙ্গীকার করেছেন এবং নারী সমাজকে সর্বোচ্চ সম্মান ও মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে চান।

     

    এসময় শুরা কর্মপরিষদ সদস্য আকলিমা ফেরদৌসী, ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি আমেনা বেগমসহ নারী বিভাগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

     

    বক্তারা বলেন, ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি ন্যায়, ইনসাফ ও কল্যাণভিত্তিক বাংলাদেশ গড়ে তোলাই নারী সমাজের প্রত্যাশা। সেই প্রত্যাশা বাস্তবায়নের লক্ষ্যে নারী সমাজ আজ মাঠে নেমেছে এবং ভোটারদের কাছে সমর্থন ও ভোট প্রার্থনা করছে।

     

    সমাবেশ শেষে নারী নেতৃবৃন্দের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মিরপুর–১০ গোলচত্বর প্রদক্ষিণ করে কাজীপাড়া মেট্রোস্টেশনে গিয়ে শেষ হয়। মিছিলে নারীর নিরাপত্তা, মানবিক সমাজ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

     

     

     

    প্রতিদিনের ক্যাম্পাস //এএস