ঢাকা বুধবার, ২২ এপ্রিল ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
  • বিনোদন
  • জীবন নিয়ে উপদেশ বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের

জীবন নিয়ে উপদেশ বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের

'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। রুপালি পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সরব উপস্থিতি রয়েছে। সম্প্রতি নিজের ব্লগে জীবনের খবই কঠিন এক সত্য নিয়ে কথা বলেছেন তিনি। তার মতে, পরিস্থিতি যাই হোক না কেন, জীবনের লড়াইয়ে দিনশেষে মানুষ একা।
নিজের ব্লগে অমিতাভ লিখেছেন, জীবনের প্রতিটি মোড় বা সংগ্রামের ক্ষেত্রে একজন ব্যক্তিকে শেষ পর্যন্ত একাই লড়তে হয়। এই একাকীত্বকে নেতিবাচক হিসেবে নয়, বরং আত্মমর্যাদা ও শক্তির জায়গা থেকে তুলে ধরেছেন তিনি। নিজের বক্তব্যের সমর্থনে ব্রিটিশ-আমেরিকান লেখক অ্যালান ওয়াটসের একটি বিখ্যাত উক্তিও শেয়ার করেছেন বিগ বি।