ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • ‘অনলাইন শিক্ষা সংবাদ’-এর প্রতিবেদনকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি, প্রতিবাদ জানালেন মামুন ‘অনলাইন শিক্ষা সংবাদ’-এর প্রতিবেদনকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি, প্রতিবাদ জানালেন মামুন হামলায় আহত ঢাকা কলেজ শিবিরের নেতাকর্মীদের দেখতে হাসপাতালে জামায়াত আমির পরীক্ষায় অংশ না নিয়েও পাশ, ফলাফল প্রকাশে চরম অসঙ্গতির অভিযোগ ঢাকা কলেজে দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনের ফল উৎসব অনুষ্ঠিত ছাত্রদলের বহিষ্কৃত নেতা রাশেদুল আমিনের উদ্যোগে ফলচক্র অনুষ্ঠিত ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ঢাকা কলেজে ভর্তি বিজ্ঞপ্তি সংশোধনের দাবিতে ডিসিইউ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ঢাকা কলেজের সাবেক ছাত্রদল নেতা রিয়াজ ‘জুলাইয়ের গ্রাফিতি অংকনে পুলিশ কেন বাধা দেয়’
    • রাজনীতি
    • বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কমল রিডিং ক্লাবের আলোচনা সভা

    বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কমল রিডিং ক্লাবের আলোচনা সভা

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'
    ছবি:সংগ্রহীত

    কমল রিডিং ক্লাব ঢাকা কলেজ কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে " খালেদা জিয়ার অপর নাম,আপোষহীন সংগ্রাম"   শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

    শনিবার( ১৬ আগস্ট) দুপুর ২ টায়  ঢাকা কলেজ গ্যালারী ৪ এ চার ঘন্টাব্যাপী এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কমল রিডিং ক্লাব ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। 

    এ আলোচনা সভায় সভাপতিত্বে করেন ঢাকা কলেজ  কমল রিডিং ক্লাবের উপদেষ্টা ও ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি মহিউদ্দিন মাফি'র  ও সঞ্চালনা করেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোয়াইব আহমেদ সজীব । 
    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েল। প্রধান বক্তা হিসেবে ঢাকা কলেজের সদস্য সচিব মিল্লাদ হোসেন ও বিশেষ বক্তা হিসেবে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন এস রুবেল, ঢাকা কলেজ ছাত্রদলের ১ম যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিন ইমন,যুগ্ম আহবায়ক যথাক্রমে  মামুনুর রহমান,আবির রায়হান ও কেন্দ্রীয় নেতা শামীম শেখ সহ অনেকেই বক্তব্য রাখেন।।

    এ বি এম ইজাজুল কবির রুয়েল বলেন,বেগম খালেদা সাধারণ গৃহবধু থেকে দেশকে ও এই জাতিকে নেতৃত্ব দিয়ে এসেছেন। বাংলাদেশ প্রতিটি ক্রান্তিকাল থেকে যার নেতৃত্বে দিশা পেয়েছেন, নেতৃত্ব দিয়েছেন তিনি হলেন বেগম খালেদা জিয়া। বেগম জিয়ার দৃঢ়চেতা মনোভাব, সংগ্রামী জীবন ও আপোষহীনতা সবকিছু এদেশের মানুষের জন্য। এদেশকে একটি সুখি সুন্দর ও সমৃদ্ধ দেশ গঠনের জন্য তিনি এই ত্যাগ স্বীকার করে গেছেন। খালেদা জিয়াকে অনেক লোভ-লালসা দেখানো হয়েছে কিন্তু তিনি আয়েশি জীবন ছেড়ে দেশের জন্য দীর্ঘ ৬ বছর কারাগারের অন্ধ প্রকষ্টে বন্দি ছিল। তাই ছাত্রদলের নেতাকর্মীদের দেশের জন্য দায়ীত্ব ও দায়বদ্ধতা রয়েছে। ছাত্রদলের নেতাকর্মীদের বাংলাদেশ প্রশ্নে আপসহীন থাকতে হবে।