ঢাকা রবিবার, ১০ মে ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • ঢাকা কলেজস্থ দিনাজপুর জেলা ছাত্র কল্যাণের ব্যতিক্রমধর্মী আসন ভিত্তিক শর্টপিস্ট টুর্নামেন্ট অনুষ্ঠিত হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী ১৩২ টাকা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা ভেজাল ওষুধ-অপচিকিৎসা ঠেকাতে মোবাইল টিম বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী ১৪৩৮৪ শিক্ষকের যোগদানে শর্ত কী, জানালেন শিক্ষামন্ত্রী স্কুলে অনুপস্থিতি বাড়ছে, ঝরে পড়ার হার বাড়তে পারে, শিক্ষামন্ত্রীকে জানালেন ডিসিরা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, ফল দেখবেন যেভাবে ফরিদপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে ৭ বছরের শিশুকে হত্যা, গ্রেপ্তার ৩
    • রাজনীতি
    • ৪৪ বারের মতো রক্তদান করলেন ছাত্রদল নেতা তারিক

    ৪৪ বারের মতো রক্তদান করলেন ছাত্রদল নেতা তারিক

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক জীবনের অন্যতম মহৎ দায়িত্ব হিসেবে রক্ত দানকে তুলে ধরছেন। এ পর্যন্ত তিনি ৪৪ বার রক্তদান করেছেন। সর্বশেষ গত শনিবার তিনি একজন রোগীর জন্য রক্ত দিয়েছেন, এবং এর মাধ্যমে ৪৪ বার রক্তদানের মাইলফলক স্পর্শ করেন।

    জানতে চাইলে তরিকুল ইসলাম তারিক বলেন, ‘রক্তদান শুধু একটি মানবিক দান নয়, এটি জীবনের প্রতি আমাদের দায়িত্বও বটে। যতদিন সুস্থ থাকব, ততদিন রক্তদান চালিয়ে যেতে চাই। এটি আমাকে আনন্দ দেয় এবং আশা করছি অন্যদেরও অনুপ্রাণিত করে।’

    ছাত্রদল নেতার এই উদ্যোগ শুধুমাত্র নিজের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি সহস্রাধিক সংকটাপন্ন রোগীর জন্য রক্ত জোগাড় করে দিয়েছেন। তার কর্মসূচি অনুযায়ী, শুধু নিজের রক্ত দান নয়, সামাজিক সচেতনতার মাধ্যমেও তিনি এই মহৎ কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অসংখ্য রোগীর হাসপাতালে ভর্তি, শয্যার ব্যবস্থা, আইসিইউ ও সিসিইউ ব্যবস্থা করেছেন তিনি। বিভিন্ন সময়ে অস্বচ্ছল রোগীদের আর্থিক সহযোগিতাও করেছেন তরুণ এই ছাত্রনেতা।

    তরিকুল ইসলাম তারিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন এবং বর্তমানে জাপানিজ স্টাডিজ বিভাগে প্রফেশনাল মাস্টার্সে অধ্যয়নরত। শৈশব থেকেই সমাজসেবার প্রতি তার আগ্রহ ছিল; আর সেই আগ্রহই তাকে রক্তদানের মতো মানবিক কার্যক্রমের সঙ্গে যুক্ত করেছে।

    তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ হল শাখার ছাত্রদলের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে করে থাকেন। তারিক বলেন, ‘রক্তদানের ক্ষেত্রে নিয়মিত থাকা খুব জরুরি। এটি শুধু অসহায় রোগীদের জীবন বাঁচায় না, বরং সমাজেও ইতিবাচক উদাহরণ সৃষ্টি করে। যারা এখনো রক্তদান করেননি, তাদেরকেও এগিয়ে আসার আহ্বান জানাই।’


    প্রতিদিনের ক্যাম্পাস/ ওডি