ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • ঢাকা কলেজে ক্লাস বন্ধ করে পিএসসির চাকরি পরীক্ষা নেওয়া অভিযোগ কলেজ প্রশাসনের বিরুদ্ধে ঢাকা কলেজস্থ দিনাজপুর জেলা ছাত্র কল্যাণের ব্যতিক্রমধর্মী আসন ভিত্তিক শর্টপিস্ট টুর্নামেন্ট অনুষ্ঠিত হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী ১৩২ টাকা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত মহিলা মাদরাসা সংস্কার ও শৃঙ্খলা রক্ষায় সাধারণ আলেম সমাজের ১০ দফা ভেজাল ওষুধ-অপচিকিৎসা ঠেকাতে মোবাইল টিম বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী ১৪৩৮৪ শিক্ষকের যোগদানে শর্ত কী, জানালেন শিক্ষামন্ত্রী স্কুলে অনুপস্থিতি বাড়ছে, ঝরে পড়ার হার বাড়তে পারে, শিক্ষামন্ত্রীকে জানালেন ডিসিরা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, ফল দেখবেন যেভাবে
    • জাতীয়
    • কাজের গুণগত মান নিশ্চিতের উদ্যোগ রাজউকের

    কাজের গুণগত মান নিশ্চিতের উদ্যোগ রাজউকের

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    উন্নয়ন প্রকল্প এবং কাজের গুণগত মান নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সে লক্ষ্যে কর্মকর্তাদের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করেছে সংস্থাটি।

    আজ (বৃহস্পতিবার) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রাজউকের পরিচালক (প্রশাসন) এ বি এম এহছানুল মামুন একটি অফিস আদেশের মাধ্যমে এই টাস্কফোর্স গঠনের অনুমোদন প্রদান করেন।

    জানা গেছে, এর মাধ্যমে রাজউকের বাস্তবায়নাধীন সকল উন্নয়ন প্রকল্প, উন্নয়ন কাজের গুনগত মান নিশ্চিতে প্রতি মাসে পরির্দশন করে তার প্রতিবেদন দাখিল করা হবে। এ ছাড়া এগুলো স্পেসিফিকেশন অনুযায়ী হচ্ছে কি না তা নিশ্চিত করবে এই টাস্কফোর্স। গুনগত মান নিশ্চিত করার জন্য যে কোন আইনগত পদক্ষেপ গ্রহণের সুপারিশও করতে পারবে এই টাস্কফোর্স।

    রাজউক সূত্রে জানা গেছে, টাসফোর্সে আহ্বায়ক করা হয়েছে রাজউকের প্রধান প্রকৌশলীকে (প্রকল্প ও ডিজাইন) এবং সদস্য সচিব করা হয়েছে রাজউকের নির্বাহী প্রকৌশলীকে (প্রকল্প প্রণয়ন)।

    এছাড়া টাসফোর্সের বাকি সদস্যরা হলেন, রাজউকের তত্ত্ববধায়ক প্রকৌশলী (প্রকল্প), তত্ত্ববধায়ক প্রকৌশলী (ডিজাইন) এবং সহকারী প্রকৌশলীকে (প্রকল্প প্রণয়ন)।