ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • পরীক্ষায় অংশ না নিয়েও পাশ, ফলাফল প্রকাশে চরম অসঙ্গতির অভিযোগ ঢাকা কলেজে দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনের ফল উৎসব অনুষ্ঠিত ছাত্রদলের বহিষ্কৃত নেতা রাশেদুল আমিনের উদ্যোগে ফলচক্র অনুষ্ঠিত ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ঢাকা কলেজে ভর্তি বিজ্ঞপ্তি সংশোধনের দাবিতে ডিসিইউ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ঢাকা কলেজের সাবেক ছাত্রদল নেতা রিয়াজ ‘জুলাইয়ের গ্রাফিতি অংকনে পুলিশ কেন বাধা দেয়’ ঢাকা কলেজ রোভার স্কাউটের প্রধান লিডার হলেন শোভন জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রাবি ছাত্রদলের লিফলেট বিতরণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা
    • শিক্ষা
    • সৌন্দর্য বর্ধনে মসজিদে নাম ফলক স্থাপন করলেন ঢাকা কলেজ ছাত্রদল নেতা
    ঢাকা কলেজ

    সৌন্দর্য বর্ধনে মসজিদে নাম ফলক স্থাপন করলেন ঢাকা কলেজ ছাত্রদল নেতা

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'
    ঢাকা কলেজ মসজিদ

    ঢাকা কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের সৌন্দর্য বর্ধনে নাম ফলক স্থাপন করেছে ঢাকা কলেজ ছাত্রদল নেতা হাসান আল মামুন। তিনি ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও বর্তমানে আহবায়ক সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। 

    গতকাল রবিবার ( ১৭ আগস্ট) রাতে এশার নামাযের পরে মসজিদের প্রধান গেটের সামনে এ নাম ফলক স্থাপন করা হয়। নাম ফলক উদ্বোধন করেন ঢাকা কলেজ উত্তর ছাত্রাবাসের প্রভোস্ট মোঃ ইকবাল হোসাইন। 

    ঢাকা কলেজ ছাত্রদল নেতা হাসান আল মামুন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময়ই ছাত্রসমাজের কল্যাণ ও সামাজিক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই আমাদের নজরে আসে যে, ঢাকা কলেজ কেন্দ্রীয় জামে মসজিদে দীর্ঘদিন ধরে কোনো নামফলক নেই। এই বাস্তবতাকে গুরুত্ব দিয়ে আমরা ঢাকা কলেজ ছাত্রদলের উদ্যোগে নামফলক স্থাপন করি। 

    তিনি আরও বলেন, আমরা অতীতের অনেক ছাত্রবান্ধব কাজ করেছি এবং আগামীতেও আরো কিছু সামাজিক কাজ আমরা হাতে নিয়েছি।