ঢাকা শনিবার, ৩০ মে ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • ‘জুলাইয়ের গ্রাফিতি অংকনে পুলিশ কেন বাধা দেয়’ ঢাকা কলেজ রোভার স্কাউটের প্রধান লিডার হলেন শোভন জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রাবি ছাত্রদলের লিফলেট বিতরণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা জুলাই গ্রাফিতি ঘিরে চট্টগ্রামে উত্তেজনা নতুন পে-স্কেল কার্যকরের নীতিগত সিদ্ধান্ত ঢাকা কলেজের বহিষ্কৃত ছাত্রদল নেতা রাশেদুল আমীনের বৃক্ষরোপণ কর্মসূচি যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন কিনতে চায় চীন: ডোনাল্ড ট্রাম্প রাবিপ্রবির নতুন ভিসি হলেন ড. জয়নুল আবেদীন শিক্ষাসফরে যবিপ্রবির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
    • রাজনীতি
    • ভোটকেন্দ্রের সামনে টাকা বিতরণের অভিযোগ, জামায়াত নেতা হাবিবের দুই দিনের কারাদণ্ড

    ভোটকেন্দ্রের সামনে টাকা বিতরণের অভিযোগ, জামায়াত নেতা হাবিবের দুই দিনের কারাদণ্ড

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    প্রতিদিনের ক্যাম্পাস ডেস্ক : রাজধানীর ঢাকা-৬ আসনে ভোটের দিনই ভোট কেনাবেচার অভিযোগে এক জামায়াত নেতাকে হাতেনাতে আটক করে স্থানীয়রা। পরে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলেই যাচাই-বাছাই শেষে তাকে দুই দিনের কারাদণ্ড দেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

    বুধবার সূত্রাপুর কমিউনিটি সেন্টার ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির মো. হাবিব।

    স্থানীয়দের অভিযোগ, তিনি ভোটারদের মাঝে টাকা বিতরণ করছিলেন। এ সময় এলাকাবাসী তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেয়।

    সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বলেন, “হাবিব নামে একজনকে সাজা দেওয়া হয়েছে। তার কাছে টাকা পাওয়া গেছে।”

    খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হন। অভিযোগ যাচাই-বাছাই শেষে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে মো. হাবিবকে দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়।

    স্থানীয় সূত্রে জানা যায়, সূত্রাপুরের ৪৪ নম্বর ওয়ার্ডের একটি চালের দোকানে ভোটারদের টাকা দেওয়ার সময় তাকে হাতেনাতে ধরা হয়। পরে সেখান থেকেই তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়।

     

     

     

    প্রতিদিনের ক্যাম্পাস //এএস