ঢাকা সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • হামলায় আহত ঢাকা কলেজ শিবিরের নেতাকর্মীদের দেখতে হাসপাতালে জামায়াত আমির পরীক্ষায় অংশ না নিয়েও পাশ, ফলাফল প্রকাশে চরম অসঙ্গতির অভিযোগ ঢাকা কলেজে দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনের ফল উৎসব অনুষ্ঠিত ছাত্রদলের বহিষ্কৃত নেতা রাশেদুল আমিনের উদ্যোগে ফলচক্র অনুষ্ঠিত ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ঢাকা কলেজে ভর্তি বিজ্ঞপ্তি সংশোধনের দাবিতে ডিসিইউ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ঢাকা কলেজের সাবেক ছাত্রদল নেতা রিয়াজ ‘জুলাইয়ের গ্রাফিতি অংকনে পুলিশ কেন বাধা দেয়’ ঢাকা কলেজ রোভার স্কাউটের প্রধান লিডার হলেন শোভন জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রাবি ছাত্রদলের লিফলেট বিতরণ
    • জীবনধারা
    • ঢাকা কলেজ রোভার স্কাউটের প্রধান লিডার হলেন শোভন

    ঢাকা কলেজ রোভার স্কাউটের প্রধান লিডার হলেন শোভন

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'
    মাহমুদুল হাসান শোভন

    ঢাকা কলেজ রোভার স্কাউটের প্রধান লিডার হয়েছেন মাহমুদুল হাসান শোভন। তিনি সিনিয়র রোভারমেট হিসেবে পদোন্নতি পেয়েছেন। গতকার রবিবার (১৭ মে) তিনি এ পদোন্নতি ও দায়িত্বভার গ্রহণ করেন। 

    মাহমুদুল হাসান শোভন ২০২২ সালের ২৩ শে মার্চ সহচর ফরম পূরণ করে ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপে যোগদান করেন। পর্যায়ক্রমে ২৪শে জুন ২০২২ সালে দীক্ষা নিয়ে রোভার সদস্য হওয়ার সৌভাগ্য অর্জন করেন। পরবর্তীতে রোভারিং এর সকল কার্যক্রম সম্পন্ন করার মাধ্যমে সহকারী রোভারমেট হিসেবে পদোন্নতি পান। 

    দীর্ঘ আড়াই বছর রোভারমেট হিসেবে দায়িত্ব পালনের পর গতকাল ১৭ই মে সর্বোচ্চ পদ সিনিয়র রোভারমেট হিসেবে পদোন্নতি পান তিনি। সম্প্রতি ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে ১০ মে ২০২৬ থেকে ১৪ মে ২০২৬ পর্যন্ত মোট ৫ দিনব্যাপী চট্টগ্রাম হতে কক্সবাজার পর্যন্ত ১৫০ কিলোমিটার দীর্ঘ পথ পায়ে হেটে পরিভ্রমণ করেন। 

    মাহমুদুল হাসান শোভন বলেন, মহান আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেটি যথাযথ পালন করার সর্বোচ্চ চেষ্টা করব। সকলের সাথে বন্ধুত্ব রোভারিং এর এই নীতি মেনে সকলকে সামনে নিয়ে সংগঠনকে সুদূরপ্রসারী করব। আদেশ করে নয় ভালবেসে সকল সদস্যদের সংগঠনের জন্য অনুপ্রাণিত করব। পরিশেষে বলতে চাই, ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ জাতীয় পর্যায়ে শীর্ষস্থান ধরে রাখতে পারে তার ওপর আটল থাকবো।