ঢাকা শুক্রবার, ১৫ মে ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • রাবিপ্রবির নতুন ভিসি হলেন ড. জয়নুল আবেদীন শিক্ষাসফরে যবিপ্রবির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বাতিল হলো বেরোবি উপাচার্যের নিয়োগ দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ২১ মের মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর রাত ১টার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু ২৫ মে থেকে টানা ৭ দিন ছুটি ঘোষণা; প্রজ্ঞাপন জারি ঢাকা কলেজে ক্লাস বন্ধ করে পিএসসির চাকরি পরীক্ষা নেওয়া অভিযোগ কলেজ প্রশাসনের বিরুদ্ধে ঢাকা কলেজস্থ দিনাজপুর জেলা ছাত্র কল্যাণের ব্যতিক্রমধর্মী আসন ভিত্তিক শর্টপিস্ট টুর্নামেন্ট অনুষ্ঠিত
  • রাবিপ্রবির নতুন ভিসি হলেন ড. জয়নুল আবেদীন

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘিরে সাম্প্রতিক আন্দোলন ও বিতর্কের মধ্যেই এ নিয়োগ দেওয়া হয়েছে।

    ‎বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

    ‎প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১-এর ধারা ১০(১) অনুযায়ী তাকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

    ‎নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে আগামী চার বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাসহ অন্যান্য সুবিধা ভোগ করবেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

    ‎অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এর আগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের দায়িত্ব পালন করেছেন।

    ‎‎উল্লেখ্য, গত বছরের ৬ জানুয়ারি ২০২৫ দ্রুত উপাচার্য নিয়োগের দাবিতে রাবিপ্রবির শিক্ষার্থীরা রাঙামাটি-চট্রগ্রাম সড়ক অবরোধ করে আন্দোলন করেন। শিক্ষার্থীদের আন্দোলনের পর ৯ জানুয়ারি ২০২৫ রাবিপ্রবির উপাচার্য হিসেবে নিয়োগ পান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান।

    ‎তবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তাকে নিয়ে বিভিন্ন বিতর্কের সৃষ্টি হয়। গত ৫ মে রাবিপ্রবি শাখা ছাত্রদল নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও প্রশাসনিক দুর্নীতির অভিযোগ তুলে উপাচার্য ডা. আতিয়ার রহমানের অপসারণের দাবিতে ভিসি কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ সময় তারা ৪৮ ঘণ্টার আলটিমেটামও দেয় তারা।

    ‎এরই ধারাবাহিকতায় সর্বশেষ বৃহস্পতিবার (১৪ মে) নতুন উপাচার্য হিসেবে ড. জয়নুল আবেদীন সিদ্দিকীকে নিয়োগ দেওয়া হয়েছে।


    প্রতিদিনের ক্যাম্পাস/আরএইচ