ঢাকা শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • ফেনীতে ২৫ ভোটের ব্যবধানে বিএনপি নেতার বিজয়ের পর জাময়াত নেতার বাড়িতে হামলার অভিযোগ ঢাকা-৮ আসনের ৬ কেন্দ্রের ফল নিয়ে অভিযোগ, বিভাগীয় কমিশনার কার্যালয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী ধানের শীষ প্রার্থীকে অভিনন্দন জানিয়ে শিশির মনির পোস্ট ধানের শীষ প্রার্থীকে অভিনন্দন জানিয়ে শিশির মনির পোস্ট মির্জা আব্বাসের আসনে এগিয়ে নাসিরুদ্দিন পাওয়ারী ঢাকা-১৫ আসনের এক কেন্দ্রের ফলে এগিয়ে শফিকুর রহমান ঢাকা ১৩ আসনে ৩ কেন্দ্রে ববি হাজ্জাজ থেকে এগিয়ে মামুনুল হক তিন আসনের ভোট স্থগিত চেয়ে শতাধিক প্রমাণ নিয়ে ইসিতে জামায়াত হাসনাত আব্দুল্লার আসনে বিএনপি সমর্থিত প্রার্থী ট্রাক মার্কার ভোট বর্জন সালাহউদ্দিন আহমদের আসনে জামায়াত প্রার্থীর গাড়িবহরে হামলা, সাংবাদিকসহ আহত ৩
    • সারাদেশ
    • ভোটকেন্দ্রে গিয়ে ‘মৃত’ ছাকেরা বেওয়া! তালিকায় নামের পাশে কর্তন, তদন্তে নির্বাচন অফিস

    ভোটকেন্দ্রে গিয়ে ‘মৃত’ ছাকেরা বেওয়া! তালিকায় নামের পাশে কর্তন, তদন্তে নির্বাচন অফিস

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    প্রতিদিনের ক্যাম্পাস ডেস্ক : সিরাজগঞ্জে ভোট দিতে গিয়ে নিজেকে ‘মৃত’ হিসেবে আবিষ্কার করলেন ৯২ বছর বয়সী ছাকেরা বেওয়া। ভোটার তালিকায় তার নামের স্থানে ‘কর্তন করা হয়েছে’ উল্লেখ থাকায় কেন্দ্রে ভোট দিতে পারেননি তিনি। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ পৌর এলাকার সরকারি সালেহা ইসহাক বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। ছাকেরা বেওয়া শহরের হোসেনপুর আল মাহমুদ এভিনিউ এলাকার বাসিন্দা।

    ছাকেরা বেওয়ার ছেলে মো. মাসুদ রানা জানান, সকালে তার স্ত্রী সুমি খাতুন বৃদ্ধা ছাকেরা বেওয়াকে ভোটকেন্দ্রে নিয়ে যান। কেন্দ্রের বাইরে টানানো ভোটার তালিকায় ২৭২ নম্বর ক্রমিকে তার নাম দেখা যায়। সেই অনুযায়ী স্লিপ সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে ভোটকক্ষে প্রবেশ করেন তিনি।

    তবে ভেতরে দায়িত্বে থাকা পোলিং অফিসার সিরিয়াল নম্বর যাচাই করে দেখেন, ২৭২ নম্বরে ছাকেরা বেওয়ার নামের জায়গায় ‘কর্তন করা হয়েছে’ লেখা রয়েছে। অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকায় তার নাম নেই।

    এ বিষয়ে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. মাহফুজুর রহমান বলেন, “ভোটার তালিকায় আমরা ছাকেরা বেওয়ার নাম খুঁজে পাইনি। এটি আমাদের এখতিয়ারের বিষয় নয়। সম্ভবত নির্বাচন অফিসের কোনো ভুলের কারণে এমনটি হয়েছে।”

    ঘটনার বিষয়ে জানতে চাইলে জেলা অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো. মশিউর রহমান বলেন, “বিষয়টি আমরা খোঁজ নিয়ে দেখছি। যদি কোনো ত্রুটি হয়ে থাকে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

    ঘটনাটি ভোটার তালিকা হালনাগাদ ও যাচাই প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

     

     

     

     

    প্রতিদিনের ক্যাম্পাস //এএস