ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • পরীক্ষায় অংশ না নিয়েও পাশ, ফলাফল প্রকাশে চরম অসঙ্গতির অভিযোগ ঢাকা কলেজে দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনের ফল উৎসব অনুষ্ঠিত ছাত্রদলের বহিষ্কৃত নেতা রাশেদুল আমিনের উদ্যোগে ফলচক্র অনুষ্ঠিত ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ঢাকা কলেজে ভর্তি বিজ্ঞপ্তি সংশোধনের দাবিতে ডিসিইউ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হলেন ঢাকা কলেজের সাবেক ছাত্রদল নেতা রিয়াজ ‘জুলাইয়ের গ্রাফিতি অংকনে পুলিশ কেন বাধা দেয়’ ঢাকা কলেজ রোভার স্কাউটের প্রধান লিডার হলেন শোভন জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রাবি ছাত্রদলের লিফলেট বিতরণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা
    • সারাদেশ
    • তামিরুল মিল্লাতে ‘জ্ঞান চর্চা কেন্দ্র’-এর পথচলা শুরু

    তামিরুল মিল্লাতে ‘জ্ঞান চর্চা কেন্দ্র’-এর পথচলা শুরু

    'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

    তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা, যাত্রাবাড়ী, ঢাকাকে ঘিরে আত্মপ্রকাশ করল নতুন একটি বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘জ্ঞান চর্চা কেন্দ্র’। সাহিত্য, চিন্তন ও সৃজনশীল চর্চাকে এগিয়ে নিতে আয়োজিত হয়েছে সংগঠনটির প্রথম সাহিত্য পাঠ প্রোগ্রাম।

    বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় যাত্রাবাড়ীর মীরহাজিরবাগের একটি বাসভবনে লিটন হালিমের সঞ্চালনায় এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

    এসম উপস্থিত ছিলেন, তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুস সামাদ আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন কবি জাফর পাঠান, প্রভাষক মো. মোখলেছুর রহমান এবং তরুণ লেখক ও সম্পাদক সাইফুল ইসলাম। তাঁদের অংশগ্রহণে বৈঠকটি প্রাণবন্ত হয়ে ওঠে।

    আলোচনা পর্বে স্বরচিত কবিতা পাঠের মাধ্যমে সাহিত্যিক আবহ তৈরি হয়। কবিতার ভাষা, সমকালীন সাহিত্যচর্চা এবং তরুণ প্রজন্মের বুদ্ধিবৃত্তিক বিকাশ নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা মত প্রকাশ করেন মাদরাসাভিত্তিক শিক্ষার্থীদের মাঝে নিয়মিত সাহিত্যচর্চা, পাঠচক্র ও গবেষণামূলক কার্যক্রম গড়ে তুলতে এমন উদ্যোগ সময়োপযোগী ও প্রয়োজনীয়।

    প্রোগ্রামে ‘জ্ঞান চর্চা কেন্দ্র’-এর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। পাশাপাশি আসন্ন ঈদ পুনর্মিলনী আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই পুনর্মিলনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ‘জ্ঞান চর্চা কেন্দ্র’-এর নাম চূড়ান্তকরণ এবং পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।


    প্রতিদিনের ক্যাম্পাস/ওডি