ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস

আজ বই প্রেমীদের দিবস

'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'
বই দিবস

আজ বিশ্ব বই দিবস। বর্তমান যান্ত্রিক এই পৃথিবীতে মানুষ বই পড়া ভুলে গিয়েছে। শরীরের খাদ্যের পাশাপাশি মস্তিষ্কের যে খাদ্য রয়েছে তা বর্তমান যুগের অনেকেরই অজানা। আর সেই খাদ্য হলো বই। বই মানুষকে মানুষিকভাবে সচল ওসতেজ রাখে। মানুষকে নতুন নতুন জিনিস আবিষ্কার ও জানতে  করতে উৎসাহিত করে। 
বইয়ের মাধ্যমে মানুষ বুঝতে ও জানতে পারে আধ্যাতিকতা, ইতিহাস, দর্শন, সাহিত্য এবং এই পৃথিবীর সৌন্দর্য। কলমের কালির মাধ্যমে অতীতকে বন্দী করার দৃষ্টান্ত হলো বই।
বিশ্ব বই দিবসের ধারণাটি প্রথম আসে স্পেনের লেখক ভিসেন্ত ক্লাভেল আন্দ্রেসের কাছ থেকে। ১৬১৬ সালের ২৩ এপ্রিল মারা যান স্পেনের বিখ্যাত সাহিত্যিক মিগেল দে থের্ভান্তেস। তার স্মরণে ১৯২৩ সাল থেকে স্পেনে ২৩ এপ্রিল দিনটি পালন শুরু করেন আন্দ্রেস। পরে ১৯৯৫ সালে ইউনেস্কো এই দিনকে বিশ্ব বই দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এরপর থেকে প্রতি বছর ২৩ এপ্রিল বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে।