ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
  • জাতীয়
  • শিক্ষকদের বেতন বাড়ানো সময়ের দাবি: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের বেতন বাড়ানো সময়ের দাবি: শিক্ষামন্ত্রী

'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষকদের বেতন বাড়ানো সময়ের দাবি। শিক্ষকতায় পেশায় সবাই ইচ্ছে করে আসে। শিক্ষা মন্ত্রণালয় আপনাদের প্যাট্রোনাইজ করবে।

শুক্রবার (১৭ এপ্রিল) দিনাজপুর অঞ্চলের এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র সচিবদের সঙ্গে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমিতে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি ।

শিক্ষামন্ত্রী মন্ত্রী আরো বলেন, আমাদের দেশের শিক্ষকদের কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হোক এটা সবাই চায়। আপনারা কী বলেন? শিক্ষামন্ত্রী শিক্ষকদের উদ্দেশে বলেন, আগামীকাল এনটিআরসিএ এর শিক্ষক নিয়োগ পরীক্ষা। হঠাৎ গতকাল ১৬এপ্রিল ফ্যাক্সের মাধ্যমে জানতে পারি পরীক্ষা কোর্ট স্থগিত করে দিয়েছে। দেখুন কী একটা অবস্থা? কেমন দেশে বাস করি। শিক্ষকদের জন্য পরীক্ষা সেটাও কোর্টের মাধ্যমে বন্ধ করে দেয়া হয়। অনেকেই মনে করেন শিক্ষকতা লাস্ট পেশা। এটা সত্যি না।

মন্ত্রী আরো বলেন, আমরা ছাত্র- ছাত্রীদের কিছু বলবনা। সব দায় আমাদের , মন্ত্রীর ও শিক্ষকদের। শিক্ষামন্ত্রী আরো বলেন, আমরা কারো সমালোচনা করব না। অতীতে কী হয়েছে , সেটা নিয়ে কোন সমালোচনা হবেনা। ছাত্র- ছাত্রীরা নকল করেনা। কোন কেন্দ্র সচিব যদি অপারগ মনে করেন, তাহলে আপনি দায়িত্ব থেকে সরে যান।

সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহা. তৌহিদুল ইসলাম। সভায় আরো উপস্থিত আছেন সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, সংসদ সদস্য মো. সাদিক রিয়াজ, সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম , দিনাজপুর -৫ আসনের সংসদ সদস্য এ. জেড, এম. রেজওয়ানুল হক, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।


প্রতিদিনের ক্যাম্পাস/ এমটি