ঢাকা বুধবার, ০৪ মার্চ ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস
শিরোনাম
  • জাতীয়
  • মেট্রোরেল ও ট্রেনে ২৫% ভাড়া ছাড় পাচ্ছেন শিক্ষার্থী-প্রতিবন্ধী-প্রবীণরা

মেট্রোরেল ও ট্রেনে ২৫% ভাড়া ছাড় পাচ্ছেন শিক্ষার্থী-প্রতিবন্ধী-প্রবীণরা

'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'

নিজস্ব প্রতিবেদক: দেশের শিক্ষার্থী, প্রতিবন্ধী ব্যক্তি ও ৬৫ বছরের ঊর্ধ্ব নাগরিকদের জন্য রেলসেবায় বড় ধরনের সুবিধা আসছে। মেট্রোরেলসহ সব ধরনের ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এই সিদ্ধান্ত বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রী।

মঙ্গলবার (৩ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান। তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বিশেষ শ্রেণির যাত্রীদের জন্য এই ভাড়া ছাড় কার্যকর করা হবে।

মন্ত্রী আরও জানান, আসন্ন ঈদযাত্রা সামনে রেখে বাস ভাড়া বাড়ার কোনো আশঙ্কা নেই। যাত্রীদের স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ রাখতে পরিবহন খাতে মনিটরিং জোরদার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে অতিরিক্ত ভাড়া আদায় বা যাত্রী হয়রানির মতো কোনো ঘটনা না ঘটে।

সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে নিয়মিত যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

 

 

 

 

 

প্রতিদিনের ক্যাম্পাস //এএস