ভূমিকম্পে কেঁপে উঠল জাপান
3.jpeg)
জাপানের উত্তর উপকূলে আঘাত হেনেছে ৭ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প। এরপর জাপানের আবহাওয়া সংস্থা সুনামি সতর্কতা জারি করেছে।
সোমবার (২০ এপ্রিল) স্থানীয় সময় ৪টা ৫৩ মিনিটে দেশটির উত্তরাঞ্চলের সানকিরু উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। এটি সমুদ্রের তলদেশের ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।
জাপানি সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, ওই অঞ্চলে অল্প সময়ের মধ্যে ৩ মিটারের বেশি উঁচু সুনামি আঘাত হানতে পারে।
ভূমিকম্পটি এতটাই শক্তিশালী যে এটি কয়েকশ কিলোমিটার দূরে রাজধানীতে অনুভূত হয়েছে। ভূমিকম্পের কারণে সেখানের ওনাগাওয়া পারমাণবিক প্ল্যান্টে কোনো অস্বাভাবিকতা পরিলক্ষিত হচ্ছে কি না সেটি পরীক্ষা করা হচ্ছে।