ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ষবরণ উৎসব

বাংলা নববর্ষকে কেন্দ্র করে ঢাকা বিশ্বিবদ্যালয় এর সাংস্কৃতিক সংসদ এর উদ্যোগে মঙ্গলবার (২১ এপ্রিল) টিএসসিতে অনুষ্ঠিত হবে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩। পুরোদিনের এই অনুষ্ঠানে লোকজ ঐতিহ্য, ইতিহাস ও আধুনিক সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন থাকার কথা রয়েছে।
সোমবার (২০ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের সূচি প্রকাশ করেন সংগঠনটির প্রেস সম্পাদক পিনাকী ভট্টাচার্য।
অনুষ্ঠান বিস্তারিত তুলে ধরে তিনি জানান, উৎসব ঘিরে থাকবে লোকজ মেলা, ঐতিহ্যবাহী বৈশাখি আয়োজন, রাতে ফানুস উৎসব এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। গ্রামীণভাবে সাজানো মেলায় থাকবে বৈশাখি পোশাক, অলংকার, হস্তশিল্প ও দেশীয় খাবারের বিভিন্ন স্টল।
এছাড়াও নাগরদোলা, পুতুল নাচ, বায়োস্কোপ এবং পুথিপাঠের মতো বাঙালির চিরায়ত সংস্কৃতির নানা আয়োজন থাকবে।