ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

প্রতিদিনের ক্যাম্পাস

বৃষ্টিপাতের আভাস সারাদেশে

'মুজিববর্ষে বাংলাদেশ-নেপাল সম্পর্ক আরো দৃঢ় হবে'
বৃষ্টিসহ বজ্রপাত

আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তিন বিভাগে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
শনিবার (২৫ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্হানে এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা এবং ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ ব্জ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি ধরনের ভারী অথবা অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সংস্থাটি জানায়, এই সময়ের মধ্যে ঢাকা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, পটুয়াখালী, মাদারীপুর, পাবনা, রাজশাহী, রাঙামাটি ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ও তা কিছু জায়গা থেকে কমতে পারে।
রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়  ঢাকা, সিলেট, রংপুর ও ময়মনসিংহ  বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং  দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে সারাদেশে।